পার্শ্ববর্তী দেশে থেকেও তাদের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / ৪৮ বার পড়া হয়েছে
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের কঠোর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ১৪শ’ শিশু-কিশোরকে হত্যা করেও তারা ক্ষমতায় টিকতে না পেরে পালিয়ে গেছে, কিন্তু তাদের রক্ততৃষ্ণা এখনো মেটেনি। পার্শ্ববর্তী দেশে অবস্থান করে তাদের সেই পুরোনো রক্ততৃষ্ণা আবারও জেগে উঠেছে বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে যশোর জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে রুহুল কবীর রিজভী চলমান সহিংসতা ও নাশকতার জন্য পলাতক ওই নেতৃত্বকে দায়ী করেন। তিনি বলেন, ‘তাদের সেই রক্ততৃষ্ণা মেটানোর জন্যই দেশে একের পর এক পুলিশের গাড়িতে ও সাধারণ মানুষের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। বিভিন্ন স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটানো হচ্ছে এবং কখনো কখনো মানুষ হত্যা করা হচ্ছে।’
যশোর জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।






















