ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. মোহাম্মদ ওসমান ফারুক। তার এই পদত্যাগের ফলে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যদিবসের শুরুতে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সংসদকে এ তথ্য অবহিত করেন।

অধিবেশনের শুরুতে স্পিকার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের ১৬৪ নম্বর নির্বাচনী এলাকা (কিশোরগঞ্জ-৩) থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. ওসমান ফারুক স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি গত ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন।

স্পিকার আরও জানান, তিনি ১৫ নভেম্বর পদত্যাগপত্রটি হাতে পান। সংশ্লিষ্ট আইনি ও বিধিগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার পর তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেন।

সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ ও সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮(৩) উপবিধি উল্লেখ করে স্পিকার বলেন, কোনো সংসদ সদস্যের পদত্যাগপত্র স্পিকারের কাছে পৌঁছানোর তারিখ থেকেই সংশ্লিষ্ট আসনটি শূন্য বলে গণ্য হয়। সে অনুযায়ী, গত ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনটি শূন্য রয়েছে।

এদিকে ওসমান ফারুকের পদত্যাগে দলের ভিতর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ হতবাক সবাই৷ তার সংসদীয় এলাকাতেও বিএনপি সমর্থকরা হতাশ৷ কিশোরগঞ্জের রাজনীতির বাতাসে উড়ছে মন্ত্রীত্ব না পাওয়ায় তিনি পদত্যাগ করেছেন৷ এলাকাবাসীর প্রত্যাশা ছিল সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক আরো বড় দ্বায়িত্ব পাবেন৷ কিন্তু বর্তমান বিএনপি সরকার তাকে সে মূল্যায়র করেনি বলেই পদত্যাগ করেছেন৷

উল্ডলেখ্য ড. মোহাম্মদ ওসমান ফারুক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন জ্যেষ্ঠ নেতা এবং সাবেক শিক্ষামন্ত্রী। ২০০১ সালে রাজনীতিতে যোগদানের পর থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং দলের নীতি-নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় রাজনীতিতে তাঁর পথচলার সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো:
প্রাথমিক জীবন ও পেশাগত পটভূমি
জন্ম ও শিক্ষা. ১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে তাঁর জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় এবং কর্নেল ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি ও পিএইচডি অর্জন করেন।
শিক্ষকতা ও বিশ্বব্যাংক. ১৯৭০ সালে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করেন।
রাজনীতিতে প্রবেশ ও সংসদীয় ভূমিকা
বিএনপিতে যোগদান. ২০০১ সালে তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আহ্বানে বিশ্বব্যাংকের চাকরি ছেড়ে তিনি দেশে ফিরে বিএনপিতে যোগ দেন।
অষ্টম জাতীয় সংসদ নির্বাচন (২০০১). ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে তৎকালীন কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব (২০০১-২০০৬). ২০০১ সালের ১০ অক্টোবর গঠিত চারদলীয় জোট সরকারের মন্ত্রিসভায় তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি সফলতার সাথে এই মন্ত্রণালয় পরিচালনা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (২০২৬). ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে ১ লাখ ১২ হাজার ৪৬৬ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সংসদে তিনি ছিলেন সর্বজ্যেষ্ঠ সংসদ সদস্য।
দলীয় পদ ও নির্বাসিত জীবন
দলীয় নেতৃত্ব. তিনি দীর্ঘ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত ছিলেন।
দীর্ঘ প্রবাস ও প্রত্যাবর্তন. ২০১৬ সালে তাঁর বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরু হলে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান নেন। তিনি ও তাঁর দল বরাবরই এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে এসেছেন।  তথ্যমতে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর প্রায় আট বছর পর ওই বছরের ২৪ অক্টোবর তিনি দেশে ফিরে আসেন।
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ (২০২৬)
অসুস্থতা ও পদত্যাগ. নির্বাচিত হওয়ার পর বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তিনি পুনরায় যুক্তরাষ্ট্রে যান। শারীরিক সীমাবদ্ধতার কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে তিনি ২০২৬ সালের নভেম্বর মাসে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান, যা ১৫ নভেম্বর গৃহীত হয় এবং কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

আপডেট সময় : ১০:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬