ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সেমিতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে চায় ভুটান

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / ৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আঠার বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠেছে ভূটান৷ পাহাড়ি দেশ, আয়তনেও ছোট৷ জনসংখ্যা ও অনেক কম৷ সেই দেশ আগামীকাল ভারতের বিপক্ষে খেলবে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল৷ যারা কিনা বরাবরই হট ফেভারিট৷ এমনকি সাফ চ্যাম্পিয়নশিপের সর্বাধিক ট্রফি রয়েছে ভারতের শোকেসে৷ সে দলটির বিপক্ষে ম্যাচ জিতে ইতিহাস গড়তে চায় ভূটান৷ ফুটবর লড়াইয়ে তাদের এই সাহস ও আত্মবিশ্বাস বদলে দিতে পারে সব হিসাব।

কাগজে-কলমে লড়াইটা একপেশে মনে হলেও প্রতিপক্ষকে নিয়ে মোটেও ভীত নয় ‘ড্রাগন বয়েজ’রা। বরং ভারতকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন দেখছে দলটি। সেই স্বপ্ন পূরণে আত্মবিশ্বাসের কথাই শোনালেন ভুটানের কোচ গ্যারি মাইকেল ফিলিপস।

আগামীকাল ১৪ নভেম্বর (শনিবার) সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান। পল্টনের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

ভুটানের সেমিফাইনালে ওঠার পথটা অবশ্য খুব একটা মসৃণ ছিল না। টুর্নামেন্টের শুরুতেই বাংলাদেশের কাছে ১-০ গোলে হারতে হয়েছিল তাদের। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট আদায় করে নেয় দলটি। শেষ পর্যন্ত গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের বড় জয়ই ভুটানের শেষ চারে ওঠার পথ নিশ্চিত করে।

দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এই সাফল্যকে বিশেষ অর্জন হিসেবেই দেখছেন ভুটান কোচ। তবে সেমিফাইনালে ওঠাকেই চূড়ান্ত সাফল্য ভাবতে নারাজ তিনি। ফিলিপসের লক্ষ্য এখন ফাইনালের টিকিট নিশ্চিত করা।

কোচের ভাষায়, ‘আমাদের জন্য, দেশের ফুটবল পরিবার এবং খেলোয়াড়দের জন্য এটি দারুণ রোমাঞ্চকর সময়। আমরা শুধু সেমিফাইনালে উঠে সন্তুষ্ট থাকতে চাই না। আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব এবং জয়ের জন্য লড়ব। ফাইনালে উঠতে পারলে সেটি হবে ভুটানের ফুটবলের জন্য অবিস্মরণীয় অভিজ্ঞতা।’

তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোট সমস্যা কিছুটা ভাবাচ্ছে ভুটান শিবিরকে। দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে থাকলেও ম্যাচের আগেই তারা সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী কোচ।

অন্যদিকে পরিসংখ্যান ও অভিজ্ঞতায় অনেকটাই এগিয়ে ভারত। সাফ চ্যাম্পিয়নশিপে আগের তিনবারের মুখোমুখি লড়াইয়েই ভুটানকে হারিয়েছে তারা। ফলে চতুর্থবারের দেখাতেও ভারতকেই এগিয়ে রাখছেন ফুটবল বিশ্লেষকেরা। কিন্তু অতীতের সেই পরিসংখ্যান নিয়ে খুব  ভাবতে রাজি নন ফিলিপস।

২০০৮ সালের পর প্রথমবার সাফের শেষ চারে জায়গা করে নেওয়ায় খেলোয়াড়দের ওপর বাড়তি প্রত্যাশা ও চাপ থাকাটাই স্বাভাবিক। তবে সেই চাপকে ইতিবাচকভাবে নেওয়ার পরামর্শ দিয়েছেন কোচ। তার মতে, নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে পরিচিতি পাওয়ারও বড় মঞ্চ এটি।

ফিলিপস বলেন, ‘চাপ সামলানোও ফুটবলের একটি অংশ। খেলোয়াড়দের সামনে নিজেদের প্রমাণ করার এবং ক্যারিয়ার এগিয়ে নেওয়ার দারুণ সুযোগ এসেছে। তারা ভালো খেলতে পারলে বড় বড় দেশের ক্লাব ও দলগুলোর নজরে আসতে পারে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেমিতে ভারতকে হারিয়ে ইতিহাস গড়তে চায় ভুটান

আপডেট সময় : ০৯:১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬