ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শিক্ষার্থীদের পড়া-লেখার পাশাপাশি যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহবান জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • / ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে নিজেদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
মতবিনিময়কালে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।’ এ সময় তিনি সরকারের ভবিষ্যৎ শিক্ষা ও সহশিক্ষা পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন:
বাধ্যতামূলক কারিগরি শিক্ষা: প্রধানমন্ত্রী জানান, সরকার দেশের স্কুল ও কলেজগুলোতে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। বিশেষ করে নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার ব্যবস্থা নেওয়া হবে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি: খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে। এই কর্মসূচিতে ছয়-সাতটি খেলা অন্তর্ভুক্ত থাকবে, যেখান থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নিতে পারবে৷
বহুভাষায় দক্ষতা অর্জন: শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে মাতৃভাষার পাশাপাশি প্রত্যেককে আরও একটি বিদেশি ভাষা শেখার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার মধ্য থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দের ভাষা শেখার সুযোগ পাবে।
মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার পরামর্শ দেন।

ঢাকাকে পরিচ্ছন্ন রাখা ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশের প্রতি যত্নশীল হতে হবে। একই সঙ্গে প্রাণী ও জীবজন্তুর প্রতিও দায়িত্বশীল আচরণ করতে হবে।

বৃক্ষরোপণে শিক্ষার্থীদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’

প্রধানমন্ত্রী বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি মানুষের দায়িত্ব রয়েছে। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে দক্ষতা অর্জন, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতাও গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, এসব গুণের সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।

এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় তারা সংসদ অধিবেশনও প্রত্যক্ষ করেন।

সংসদ ভবন পরিদর্শনকালে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন ও সংসদের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষার্থীদের পড়া-লেখার পাশাপাশি যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহবান জানালেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:৩২:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬