ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতের হ্যাটট্টিক শিরোপা জয়, এবারো ট্রফি ছৌঁয়া হলো না পাকিস্তানের

মো. বদরুল আলম চৌধুরী
  • আপডেট সময় : ০২:১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / ৫৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফ চ্যাম্পিয়নশিপে ভারতই সেরা৷ দ্বিতীয় সারির দল পাঠিয়েও তারা জিতে নিয়েছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ৷ টানা তিনশিরোপা জিতে হ্যাটট্টিকই শুধু নয়, ঘরে তুলেছে সাফের দশ শিরোপা৷ এ লড়াইয়ে তাদের একচ্ছত্র আধিপত্য৷ অন্যদিকে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামা পাকিস্তানের অপেক্ষা আরও দীর্ঘ হলো।

যদিও এবারের শিরোপা লড়াইয়ের বড় দাবিদার ছিলো স্বাগতিক বাংলাদেশ৷ কিন্তু হামজা,শমিত সোম, ফারহান আলী আর জিদান ইউসুফদের ঘিরে জেগে উঠা সেই স্বপ্নের মৃত্যু ঘটেছে পাকিস্তানের কাছে হেরে৷ সেমিফাইনালে বাংলাদেশের বাধা অতিক্রম করে পাকিস্তানও যেন শিরোপা ছৌয়ার অপেক্ষায়৷ কিন্তু ভাগ্য সহায়ক হয়নি৷ ফাইনালের ভাগ্যটা যে ভারতের পক্ষেই রেখেছিল বিধাতা! তা না হয় ১-০ গোলে এগিয়ে থেকেও শেষ ২-১ গোলে ভারতের কাছে পরাজয় মেনে নিতে হতো না৷ হাফ টাইমের পরপরেই একটি লাল কার্ড পাকিস্তানের সব কিছুই তছনছ করে দিয়েছে৷ বাকিটা সময় দশজনের পাকিস্তান লড়াই করলো মাঠে৷ ভারত সে সুযোগ কাজে লাগিয়ে জিতে নেয় ম্যাচ৷ ভাগ্যের কাছে এখানেই বড় পরাজয় ঘটেছে পাকিস্তানের৷

ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তান-ভারতের এই দ্বৈরথে ছিলো টানটান উত্তেজনা৷ আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠিছিল ম্যাচ৷ দু’দলই গোলের একাধিক সুযোগ হারায়৷ কিন্তু ঢাকা জাতীয় স্টেডিয়ামে একটি বিষয় ছিলো পরিস্কার, যারাই জার্সি পরিবর্তন করে সাদা জার্সি গায়ে খেলেছে- প্রত্যেক দলই শেষ নাম লিখিয়েছে পরাজিত দলের তালিকায়৷ ভূটান, বাংলাদেশ এবং ফাইনালে পাকিস্তানের জার্সিও ছিলো সাদা৷ যদিও বিষয়টি একেবারেই কুসংস্কার৷ কিন্তু কাকতালীয়ভাবে তা মিলেমিশে একাকার৷

তবে রোমাঞ্চ, উত্তেজনা আর নখ কামড়ানো মুহূর্ত…ফাইনালের পাতে যা যা উপকরণ থাকা দরকার, তার সবই ছিল ঢাকার মাঠে।

মূলত সাফের ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান বলে কথা। রাজনৈতিক টানাপোড়েনে প্রতিবেশী দুই দেশের সম্পর্ক যখন সুতোর ওপর ঝুলছে, তখন মাঠের লড়াইয়েও উত্তাপ ছড়াবে, সেটাই স্বাভাবিক। দুই দল যখনই মুখোমুখি হয়, রোমাঞ্চের পারদ ছুঁয়ে যায় আকাশ।

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কেউ কাউকে একচুল ছাড় দিতে নারাজ। মর্যাদার প্রশ্নে আপসের সুযোগ নেই। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দেখা গেল সেই চিরচেনা দ্বৈরথ৷ এতে জিতেছে ভারত৷

এর আগে ১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১ ও ২০২৩ সালে শিরোপা জিতেছে ভারত। তবে এত আধিপত্যের পরও টানা তিন আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি কখনো। মঙ্গলবার ঢাকার মাঠে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যুক্ত করলো তারা।

গ্রুপ পর্বে গত ৫ নভেম্বর মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার ৩-২ গোলে জিতেছিল ভারত। তবে ফাইনালে পাকিস্তানকে দেখা গেল ভিন্ন রূপে। শুরু থেকেই গতিময় ফুটবল আর দুই প্রান্ত দিয়ে আক্রমণে ভারতীয় রক্ষণকে ব্যতিব্যস্ত করে রাখে তারা। একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও ভারতের গোলরক্ষক অর্শ শেখের দৃঢ়তায় পিছিয়ে পড়া থেকে বেঁচে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

১৮ মিনিটে ম্যাককিল আবদুল্লাহর দারুণ এক অ্যাক্রোবেটিক প্রচেষ্টা কাছ থেকে ফিরিয়ে দেন অর্শ। পরে ভারতের রক্ষণভাগের এক খেলোয়াড়ের গোলে বল ঢোকার আগেই ক্লিয়ারেন্সে বেঁচে যায় দলটি।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আর রক্ষা হয়নি ভারতের। জুনায়েদ শাহর নিচু ক্রস ভারতীয় এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় আলমগীর গাজীর কাছে। বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ দক্ষতায় দূরের পোস্টে শট নেন তিনি। তাতেই এগিয়ে যায় পাকিস্তান। বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাকার্টন নিকসনকে মাঠে নামান ভারতীয় কোচ। তাতে আক্রমণে গতি বাড়ে দলটির। ৫১ মিনিটে বিষ্ণুর শট গোলরক্ষকের গায়ে লেগে পোস্টে আঘাত করলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় ভারতের।

তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৫৯ মিনিটে। ব্রাইসন ফার্নান্দেজকে স্ট্যাম্প করে সরাসরি লাল কার্ড দেখেন পাকিস্তানের জুনায়েদ শাহ। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের।

সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে সময় নেয়নি ভারত। পরের মিনিটেই ডান প্রান্ত থেকে লুংডিমের ক্রস থেকে বল পেয়ে যান নিকসন। তার প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও ফিরতি বল পেয়ে জালে পাঠান সুহাইল ভাট। তাতেই ১-১ সমতায় ফেরে ভারত।

এরপর একের পর এক আক্রমণে পাকিস্তানের রক্ষণে চাপ বাড়াতে থাকে ভারত। বিষ্ণুর আরেকটি প্রচেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই আসে ভারতের কাঙ্ক্ষিত মুহূর্ত। ৮৮ মিনিটে আবদুল রাবিহের নেওয়া কর্নার থেকে লাফিয়ে উঠে হেড করেন সন্দীপ মান্ডি। বল মাটিতে একবার বাউন্স করে জড়িয়ে যায় জালের ওপরের ডান কোণে। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

গোল করেই জার্সি খুলে উল্লাসে মাতেন মান্ডি। অন্যদিকে শেষ পাঁচ মিনিটে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় পাকিস্তান। কিন্তু ভারতের রক্ষণভাগের দৃঢ়তায় আর গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

পাকিস্তানের জন্য হারটি ছিল ভীষণ হৃদয়বিদারক। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে ৮৬ মিনিটে আবদুল সামাদ শাহজাদের গোলে জিতে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল তারা। কিন্তু ইতিহাস গড়ার এত কাছে এসেও শেষ পর্যন্ত শিরোপা ছুঁতে পারল না দলটি।

ঢাকায় দশম শিরোপা জিতে ভারত দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠা করল। নিজেদের সেরা দল না নিয়ে এসেও ভারত যেভাবে শিরোপা জিতল তা সত্যিই প্রশংসার দাবিদার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের হ্যাটট্টিক শিরোপা জয়, এবারো ট্রফি ছৌঁয়া হলো না পাকিস্তানের

আপডেট সময় : ০২:১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬