আওয়ামী লীগ বারবার প্রমান করেছে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১১:২৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ প্রমান করেছে তারা কোন রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী দল৷ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আজ জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ সব কথা বলেন৷
প্রধানমন্ত্রী বলেন,বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই সন্ত্রাসী দলটি প্রমাণ করেছে যে এরা কোনো রাজনৈতিক দল নয়। তাদের কথা, তাদের কাজ— সবকিছুতেই তারা প্রমাণ করেছে তারা রাজনৈতিক দল নয়, তাদের পরিচয় একটিই, এরা হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী।
প্রধানমন্ত্রী বলেন, দেশে-বিদেশে একবার নয়, দুইবার নয়, বারবার তারা প্রমাণ করেছে, তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী। এই সন্ত্রাসী গোষ্ঠী রাজনীতিকে চ্যালেঞ্জ করেছে। তাদের এমন বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
‘দেশের জনগণ অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি’ মন্তব্য করে তারেক রহমান বলেন, এই সন্ত্রাসীদেরকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গিয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী জনগণের সঙ্গে নেই। বরং সন্ত্রাসীদের সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। আমাদের বক্তব্য স্পষ্ট, দেশপ্রেমিক, স্বাধীনতাপ্রিয় জনগণ অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেনি।
বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে’ মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা যখন দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরের চেষ্টা চালিয়ে যাচ্ছি, ঠিক সে সময়ই পতিত, পলাতক, বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
প্রধানমন্ত্রী বলেন, আবারও প্রমাণিত হয়েছে সুযোগ পেলেও এই ফ্যাসিস্ট দলটির চরিত্র কখনও ঠিক হবে না। এতো মানুষ হত্যা, এতো মানুষ গুম, এতো নির্যাতনের পরও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক তাদের একটাই চরিত্র— এরা যে সন্ত্রাসী, গত কয়েকদিনের চিত্রে তা আবার পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এই সন্ত্রাসীরা দেশে-বিদেশে পুনরায় সন্ত্রাসে লিপ্ত হয়েছে।
প্রবাসে কার্যক্রম নিষিদ্ধ এই দলটির কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, আমরা দেখেছি। দুইদিন আগে এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে তারা কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, আমরা দেখেছি। এর বাইরেও এনসিপি যখন আমেরিকায় গিয়েছিল, আমরা দেখেছি তারা কী আচরণ করেছে। শুধু তাই নয়, ইতালিতে এক আমাদের একজন নারী শিল্পীর ওপর কীভাবে বর্বরোচিত আক্রমণ চালিয়েছিল সেটিও দেশবাসী লক্ষ্য করেছে। তারেক রহমান বলেন, সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদেরকে গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, যা সকলের জানা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সমগ্র দেশবাসী জেনেছি। গণতন্ত্রকামী জনগণকে হত্যা করার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে। তারেক রহমান বলেন, সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদেরকে গণতন্ত্রকামী জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, যা সকলের জানা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সমগ্র দেশবাসী জেনেছি। গণতন্ত্রকামী জনগণকে হত্যা করার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছে।






















