ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রথমে মিস ফিল্ডিং,চার ক্যাচ ড্রপ। এরপর ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের কাছে হেরে যায়। ভারতের ১৪৯ রানের জবাবে বাংলাদেশ আটকে যায় ১০৯ রানে। ফলে ৪০ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়েন জ্যোতিরা। 

বড় লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরু থেকেই স্লো ব্যাটিং করতে থাকে বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার এবং জুহায়াইরা ফেরদৌস। তবে পাওয়ার প্লের শেষ ওভারে ২৬ রানের মাথায় জুয়াইরিয়া বিদায় নেন ব্যক্তিগত ১৮ বলে ১৪ রান করে। এরপর ২৬ বলে ২১ রান করে আউট দিলারাও।

ওই অবস্থায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সোবহানা মোস্তারি দলকে টেনে তোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। ২৪ বলে ১৮ রানে উইকেট দিয়ে দলকে উল্টো বিপদে ফেলে যান সোবহানা। জ্যোতিও বিপদ থেকে রক্ষা করতে পারেননি, ফিরেছেন ১৭ বলে ১৯ রানে। শেষ দিকে স্বর্ণা আক্তারের ২২ এবং ফাহিমার ১৪ রান কেবল হারের ব্যবধান কমিয়েছে।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের ইনিংস থেমেছে ৭ উইকেটে ১০৯ রানে। ভারত ৪০ রানের জিতে ফাইনালে উট। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেছেন দিপ্তি শর্মা।

এর আগে দুবাইয়ে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ইনিংসের দ্বিতীয় ওভারে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে সাজঘরে পাঠান সুলতান খাতুন। পরে দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান তোলে ভারত। লড়াই চালিয়ে যাওয়া শেফালি ভার্মা দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন।

এ ছাড়া ২৪ বলে ২০ রান করেন প্রতিকা রাওয়াল। পরে রিচা ঘোষ ২১ ও দিপ্তী শর্মা ১৩ রান করেন। ২৮ রানে অপরাজিত থাকেন হারমনপ্রিত। বাংলাদেশের সবচেয়ে সফল বোলার সুলতানা খাতুন। ৩০ রানের খরচায় দুটি উইকেট নেন তিনি। এ ছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ

আপডেট সময় : ১২:৩৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬