ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জুনিয়র হকিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০২:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের ইনার মঙ্গোলিয়ায় চলমান জুনিয়র এশিয়ান কাপ হকিতে ইতিহাস গড়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ নারী হকি দল। চায়নিজ তাইপে, পাকিস্তান ও কাজাখস্তানের পর শেষ ম্যাচে হংকংকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) মোকির মরিন দাওয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। খেলার ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক শারিকা রিমন। এরপর শুরু হয় ফিল্ড গোলের উৎসব। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়া এবং ২৬ মিনিটে কনা আক্তার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
বিরতি থেকে ফিরেও প্রতিপক্ষের ওপর আক্রমণের একই ধারা বজায় রেখে ৩১ ও ৪৮ মিনিটে জোড়া গোল করেন মোসাম্মত লিমা। মাঝখানে ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি উপহার দেন আইরিন রিয়া। তাতে ৬-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। দলের হয়ে একটি করে গোল করা কনা আক্তার পান ম্যাচসেরার পুরস্কার।

চ্যালেঞ্জার পুলে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে পা রাখে। এর আগে প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ এবং তৃতীয় ম্যাচে কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়েছিল বাঘিনীরা। ১০ দলের এই আসরে চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল হিসেবে বাংলাদেশের সাথে শেষ আটে উঠেছে কাজাখস্তান ও পাকিস্তান।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে এলিট পুলের (চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া) অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া বা জাপানের।

এদিকে, সেমিফাইনালে ওঠার রোমাঞ্চকর লড়াইয়ের আগে পেনাল্টি কর্নারে আরও উন্নতির সুযোগ দেখছেন বাংলাদেশের কোচ জাহিদ হোসেন। হংকংকে উড়িয়ে তিনি বলেছেন, ‘এই জয়ে আমরা খুশি। তবে পেনাল্টি কর্নারে আমাদের আরেকটু নজর দিতে হবে। কোয়ার্টার ফাইনালে আমরা এমন দুর্বল টিম পাব না। পেনাল্টি কর্নারে যে ভুলগুলো হয়েছে, তা নিয়ে আমরা কাজ করব।’

২০২৪ সালে নিজেদের অভিষেক আসরে ৯ম হওয়া বাংলাদেশের জন্য এবার শেষ আটে ওঠাই এক নতুন ইতিহাস। চীনের মাটিতে এই তরুণী দলের অনবদ্য নৈপুণ্য এখন সর্বত্র প্রশংসিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুনিয়র হকিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের মেয়েরা

আপডেট সময় : ০২:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬