ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জুনিয়র এশিয়াকাপ হকিতে হেরেই চলেছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুনিয়র এশিয়া কাপ হকিতে হেরেই চলেছে বাংলাদেশ দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম খেলায় হেরেছিলো চীনের কাছে। আজ দ্বিতীয় ম্যাচে হারলো মালয়শিয়ার কাছে। রোববার ৬ সেপ্টেম্বর মালয়েশিয়ার কাছে পরাজিত হয় ৪-২ গোলে। এর আগে প্রথম ম্যাচে চীনের বিপক্ষে লড়াকু ম্যাচ উপহার দিয়ে ৩-২ গোলে পরাজয় বরণ করেছিল বাংলাদেশ অনুর্ধ্ব -২০ দলটি। 

১০ দলের এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে চীন আর মালয়েশিয়ার ছাড়াও আছে পাকিস্তান ও কাজাখস্তান। আগামী মঙ্গলবার তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে ফিল্ড গোল করে বাংলাদেশের ম্যাচে ফেরার আশা আরও জোরালো করেন মেহেদী হাসান। তার ফিল্ড গোলে ২–২ সমতায় ফেরে বাংলাদেশ। কিন্তু চতুর্থ কোয়ার্টারে ভরাডুবি হয় বাংলাদেশের। ৪৮ ও ৫১ মিনিটে দুইটি গোল দিয়ে মালয়েশিয়ার পক্ষে ম্যাচ বের করে নেন সুজাইনি ফাহমি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।

প্রসঙ্গত, সব মিলিয়ে জুনিয়র এশিয়া কাছে নয়বার খেলেছে বাংলাদেশ। ১৯৯৬ সালে সেরা সাফল্য হিসেবে সেমিফাইনাল খেলেছিল দলটি। ছেলেদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুনিয়র এশিয়াকাপ হকিতে হেরেই চলেছে বাংলাদেশ

আপডেট সময় : ০৫:৩৫:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬