বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
মামলার অপর আসামি হলেন এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।
২০২৪ সালে সরকার পরিবর্তনের পর বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন ব্যাংকে থাকা শত শত কোটি টাকার হিসাব এবং অনিয়ম সংশ্লিষ্ট বিষয় অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান পর্যায়ে আদালতের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন অবরুদ্ধ করা হয়।

















