ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বছরের প্রথম ৬ মাসে খেলাপী ঋণ বেড়েছে ৬১ হাজার কোটি টাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের জুন পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাস শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে ৬ লাখ ৬ হাজার কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। যেখানে চলতি বছরের মার্চ মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। যা মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ।

এর আগে চলতি বছরের শুরুতে ব্যাংক খাতের খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা। অর্থাৎ, বছরের প্রথম ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬১ হাজার কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংক বলছে, উল্লেখ্য সময়ে ঋণ বিতরণের সঙ্গে সঙ্গে নতুন ঋণ খেলাপি কম হয়েছে। তবে পূর্বের খেলাপি ঋণের সুদ ও উচ্চ আদালতের আদেশের ইতিবাচক আদেশের ফলেও খেলাপি ঋণ বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বছরের প্রথম ৬ মাসে খেলাপী ঋণ বেড়েছে ৬১ হাজার কোটি টাকা

আপডেট সময় : ০৭:২৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬