ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

থানায় নিয়ে নাঈমকে হয়রানি করায় পুলিশের বিরুদ্ধে বিচারের দাবি তুললেন জাতীয় দলের ক্রিকেটাররা্

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • / ৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিবি পরিচয়ে তুলে নিয়ে কুলশি থানায় পুলিশ কাস্টোডিতে মারধরের অভিযোগ তুলেছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। ঢাকা প্রিমিয়ার লিগ খেলে  ফেরার পথে চট্টগ্রাম বিমান বন্দর হয়ে সিএনজি যোগে বাড়িতে রওনা হতেই  শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

গতকাল সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে মাঠে ছিলেন নাঈম। এরপর রাত ১০টা ২০ মিনিটের ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। চট্টগ্রামে পৌঁছানোর পর বাসায় যাওয়ার পথে লালখান বাজারে ফ্লাইওভারের নিচে তাকে বহনকারী সিএনজি আটকায় পুলিশের একটি গাড়ি। এরপর তাকে শারীরিকভাবে হেনস্তা করে গাড়িতে তোলার অভিযোগ করেন নাঈম।

এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ক্রিকেটাররাও।
ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ফেসবুকে লিখেছেন, ‘জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে চট্টগ্রামে ঘটে যাওয়া মারধর ও হেনস্তার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়, দুঃখজনক এবং উদ্বেগজনক। একজন জাতীয় খেলোয়াড়ের সঙ্গে এমন আচরণ দেশের ক্রীড়াঙ্গনের মর্যাদার ওপর আঘাত। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

জাতীয় দলের তারকা ব্যাটার তাওহিদ হৃদয় লিখেছেন, ‘গতকাল রাতে চট্টগ্রামে নাঈমের সাথে যে ঘটনা ঘটেছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নাঈম পরিচয় দেওয়ার পরেও তার ওপর শারীরিক আক্রমণ করা হয়েছিল, তাহলে সাধারণ মানুষের সাথে কি হচ্ছে?

নাঈমের মতো একজন জাতীয় দলের ক্রিকেটার পুলিশ কর্তৃক হেনস্তা হওয়ায় আমরা সব ক্রিকেটার ব্যথিত। নাঈমের ঘটনার তদন্ত করে অনতিবিলম্বে জড়িত সব পুলিশ সদস্যের বিচার নিশ্চিত করতে হবে। আমরা চাই কোনো পরিচয়ে নয়, দেশের প্রতিটি নাগরিকের সাথে আইনের সুশাসন প্রতিষ্ঠা হোক। নাঈম আমাদের ভাই, আমরা সবসময় নাঈমের পাশে আছি।’

পেসার তাসকিন আহমেদ ফেসবুকে লিখেছেন, ‘জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানের সাথে পুলিশের এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

জাতীয় দলের ব্যাটার শামীম হোসেন পাটোয়ারী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার অত্যন্ত প্রিয় বন্ধু, দেশের গর্ব, জাতীয় দলের প্রতিভাবান ক্রিকেটার নাইম হাসান যে ছেলেটি নিজের ঘাম, পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে লাল সবুজের পতাকাকে সম্মানের সঙ্গে প্রতিনিধিত্ব করে আসছে, সেই মানুষটিকেই এমন এক বিভীষিকাময় ঘটনার মুখোমুখি হতে হয়েছে।

আমরা এ ঘটনার নিরপেক্ষ, দ্রুত ও সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই। কোনো নাগরিক, বিশেষ করে দেশের প্রতিনিধিত্বকারী একজন খেলোয়াড়, এ ধরনের ঘটনার শিকার হলে তা অত্যন্ত উদ্বেগজনক। মানুষের নিরাপত্তা কোনো বিলাসিতা নয় এটি মৌলিক অধিকার। সত্যের জয় হোক, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।’

টেস্ট ক্রিকেটার মুমিনুল হকের ফেসবুক স্ট্যাটাস, ‘গতকাল নাঈমের সাথে যা হয়ছে, তা কোনো ভাবেই কাম্য নয়। একজন মানুষকে এইভাবে নির্যাতন করার কোনো মানে হয় না। আমরা আশা করবো সরকার এর সুষ্ঠু বিচার করবে। নাঈম, আমরা তোমার সাথে আছি। তোমার সাথে যা ঘটেছে, তা মেনে নেয়া যায় না। আমরা ব্যথিত, দুঃখিত, লজ্জিত। নাঈমের সাথে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠ বিচার চাই।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

থানায় নিয়ে নাঈমকে হয়রানি করায় পুলিশের বিরুদ্ধে বিচারের দাবি তুললেন জাতীয় দলের ক্রিকেটাররা্

আপডেট সময় : ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬