ঢাকা ১১:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পদক লড়াইয়ে চীনের ধারে ‍কাছে নেই কোন দেশ,কাবাডিতেও বাংলাদেশের হতাশার দিন

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়ান গেমসের পঞ্চম দিন শেষে পদক তালিকায় যথারীতি দাপট চীনের। দিনের খেলা শেষে ৪৮টি সোনা, ২০টি রুপা ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৭৮টি পদক নিয়ে শীর্ষে রয়েছে চীন। স্বাগতিক জাপান ১৫টি সোনা, ২৫টি রুপা ও ২৭টি ব্রোঞ্জসহ ৬৭টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে। দক্ষিণ কোরিয়া ৮টি সোনা, ৮টি রুপা ও ২৫টি ব্রোঞ্জসহ ৪১টি পদক নিয়ে তৃতীয়।

পদক তালিকায় চীন ও জাপানের পর রয়েছে দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান ও থাইল্যান্ড। কাজাখস্তানের ঝুলিতে ৭টি সোনা, ৪টি রুপা ও ৮টি ব্রোঞ্জ; থাইল্যান্ডের ৫টি সোনা, ৩টি রুপা ও ৪টি ব্রোঞ্জ। হংকং ৩টি সোনা, ৬টি রুপা ও ৭টি ব্রোঞ্জ নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে।

ভারতের অবস্থান ১৩তম। তাদের সংগ্রহে ১টি সোনা, ৫টি রুপা ও ৬টি ব্রোঞ্জ—মোট ১২টি পদক। দিনের শুরুতে ভারোত্তোলনে মীরাবাই চানু রুপা জেতেন। শুটিংয়েও ভারতের নারী ও পুরুষ স্কিট দল দুটি ব্রোঞ্জ জিতেছে।

এশিয়ান গেমসে পদকের স্বপ্ন উৎসব আহমেদের। | Bangladesh Boxing Federation | Facebook

বাংলাদেশের জন্য পঞ্চম দিনটি অবশ্য পদকের খাতায় নাম তোলার দিন। উশুর নারীদের ৫২ কেজি ফাইট ইভেন্টে জিন্নাত আক্তার সেমিফাইনালে চীনের ইউ ডির কাছে ০-৪ পয়েন্টে হেরে ব্রোঞ্জ পেয়েছেন। এর মাধ্যমে ৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে পদক পেল বাংলাদেশ। ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সিংয়ে মোশাররফ হোসেনের ব্রোঞ্জের পর ব্যক্তিগত ইভেন্টে এটিই দেশের প্রথম পদক।

পদকের পাশাপাশি বাংলাদেশের আরও কয়েকটি ইভেন্টে ছিল লড়াই। বক্সিংয়ে পুরুষদের ৫৫ কেজি বিভাগে উৎসব আহমেদ ভুটানের নিগমা দর্জিকে ৫-০ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে উঠেছেন। আগামী ২৬ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাঁর প্রতিপক্ষ মঙ্গোলিয়ার বক্সার।টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে মোহতাসিন আহমেদ হৃদয় ও নওরিন সুলতানা মাহি লাওসকে ৩-১ ব্যবধানে হারিয়ে শুরু করেছে। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড।

India’s men led Bangladesh 29-9 at half-time, and the women came from behind to beat Iran

অন্যদিকে পুরুষ কাবাডিতে ভারতের কাছে ৪৮-২৫ পয়েন্টে হেরে বাংলাদেশের সেমিফাইনাল সমীকরণ কঠিন হয়ে গেছে। জাপানের কাছে আগের ম্যাচে হারের পর ভারতের বিপক্ষে জয় জরুরি হয়ে উঠেছিল; শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারে এখন গ্রুপের অন্য ফলের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে।

কাবাডির নারী দলও দিনটি ভালোভাবে শেষ করতে পারেনি। ইরানের কাছে ৫৪-১৯ পয়েন্টে হারের পর বাংলাদেশের সামনে এখন জাপানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ। পুরুষ হকিতেও জাপানের কাছে ৬-১ গোলে হেরেছে বাংলাদেশ।

Kabaddi at Asian Games: Indian women beat Iran, men thrash Bangladesh

নারী হকিতে বাংলাদেশের এশিয়ান গেমস অভিষেকও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে হারের পর তিন ম্যাচে বাংলাদেশের গোলসংখ্যা মাত্র একটি, বিপরীতে হজম করেছে ২৪টি। বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ কাজাখস্তান ও চাইনিজ তাইপে।

এদিকে পঞ্চম দিনে এশিয়ান গেমসের পদক লড়াইয়ে চীনের সঙ্গে ব্যবধান কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়া। শুটিং, ভারোত্তোলন, ফেন্সিংসহ একাধিক ইভেন্টে এশিয়ার পরাশক্তিগুলো নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। দক্ষিণ কোরিয়া দিনটিতে দুটি সোনা জিতেছে—নারীদের ১০ মিটার এয়ার পিস্তলে চু গা-ইউন এশিয়ান রেকর্ড গড়ে সোনা জেতেন, আর পুরুষদের ব্যক্তিগত সাবরে ওহ সাং-উক টানা দ্বিতীয় এশিয়ান গেমসের শিরোপা ধরে রাখেন।

পঞ্চম দিন শেষে তাই বাংলাদেশের হিসাবটা দুই রকম। একদিকে জিন্নাতের ব্রোঞ্জে দীর্ঘ অপেক্ষার অবসান, অন্যদিকে কাবাডি ও হকির মতো প্রত্যাশিত ইভেন্টে হতাশা। সামনে এখনও বেশ কয়েক দিন প্রতিযোগিতা বাকি।

Medal – Asian Games 2026

পদক তালিকার শীর্ষ ১০:

অবস্থান দেশ সোনা রুপা ব্রোঞ্জ
চীন ৪৮ ২০ ১০
জাপান ১৫ ২৫ ২৭
দক্ষিণ কোরিয়া ২৫
কাজাখস্তান
থাইল্যান্ড
হংকং
ইরান
মালয়েশিয়া
উত্তর কোরিয়া
১০ কুয়েত

ভারত ১৩তম অবস্থানে—১ সোনা, ৫ রুপা ও ৬ ব্রোঞ্জ। বাংলাদেশ ১ ব্রোঞ্জ নিয়ে তালিকায় নাম তুলেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদক লড়াইয়ে চীনের ধারে ‍কাছে নেই কোন দেশ,কাবাডিতেও বাংলাদেশের হতাশার দিন

আপডেট সময় : ০৯:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬