ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অন্যরা শান্তির কথা বলে আর আমি তা বাস্তবায়ন করি : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তার দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘অন্যরা যখন কথা বলেছে, আমি তখন কাজ করে দেখিয়েছি। অন্যরা যখন শান্তির কথা বলেছে, আমি তখন তা বাস্তবায়ন করেছি।’

ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে আরও বলেন, যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ রক্ষায় তাদের সামরিক শক্তি প্রয়োগ করবে।

গত বছর পুনরায় ক্ষমতায় ফিরে আসার পর থেকে ট্রাম্পের প্রশাসন ইরান ও ভেনেজুয়েলার সরকারের ওপর আক্রমণ পরিচালনা করেছে এবং একই সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান হামলা বাড়িয়ে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, বিশ্বকে ঝুঁকিতে ফেলে ইরানকে শক্তি সঞ্চয়ের সুযোগ তৈরি করে দেওয়া হয়েছিল। তাই ইরান যাতে ‘সন্ত্রাস’ ছড়াতে না পারে সে জন্য ওয়াশিংটন পদক্ষেপ নিয়েছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের পারমাণবিক বোমা তৈরির উন্মাদ দৌড় থামিয়ে দিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘তারা যদি সফল হতো, তবে সেই দুষ্কৃতি বা পাপী শাসনব্যবস্থা চিরকালের জন্য আতঙ্ক ও মৃত্যু ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ছাড় পেয়ে যেত।’

ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে নিরাপদ সীমান্ত রয়েছে বলেও দাবি করেন। তিনি বলেন, ‘আমরা প্রায় প্রতিটি ক্ষেত্রেই নেতৃত্ব দিচ্ছি।’

ট্রাম্প আরও দাবি করেন, তার প্রশাসন অবৈধ অভি&.বাসনের ওপর নজিরবিহীন দমন অভিযান শুরু করেছে। তিনি বলেন, ‘এখন আমাদের সীমান্তে মার্কিন ইতিহাসের সবচেয়ে নিরাপদ ব্যবস্থা রয়েছে। আমন্ত্রিত না হলে এখন আর কেউ ভেতরে প্রবেশ করতে পারে না।’

প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে মূল অর্থনৈতিক, নিরাপত্তাজনিত এবং প্রযুক্তিগত সাফল্যগুলোর প্রশংসা করতে বেশ কয়েক মিনিট সময় ব্যয় করেন

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অন্যরা শান্তির কথা বলে আর আমি তা বাস্তবায়ন করি : ট্রাম্প

আপডেট সময় : ১২:৪৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬