জোহানসবার্গ টেস্টের তৃতীয় দিনে বৃষ্টি হানা
- আপডেট সময় : ০২:৩৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / ৫৪ বার পড়া হয়েছে
বিগ স্কোর গড়ে বাংলাদেশ প্রথম ইনিংসে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তার পাল্টা জবাবে জোহানেসবার্নাগ টেস্ট রচনা করেছে নানা উত্থান- পতনে গল্প৷ তাতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের কখনো দেখা গেছে রানে মূর্তিমান, আবার কখনো বিপর্যয়ে ঘনঘটা৷
তবে তৃতীয় দিনের লড়াই শুধু বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকার মধ্যে ছিলোনা৷ বৃষ্টিও খেলেছে পুরো একটি সেশন জুড়ে৷ বেরসিক বৃষ্টির কারণে তৃতীয় দিনে আর কোনো খেলা মাঠে গড়ায়নি
মঙ্গলবার (১৭ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন শেষে ৯০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৮৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪০০ রান করেছিল বাংলাদেশ। ফলে এখনো ১৪ রানে এগিয়ে আছে টাইগাররা ।
তবে তৃতীয় দিনের শুরুটা ছিল বাংলাদেশের জন্য হতাশার। দিনের প্রথম ২২ ওভারে কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ। মাঝখানে একবার রায়ান রিকেল্টন ক্যাচ তুললেও সেটি তালুবন্দি করতে পারেননি অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন। এতে পঞ্চম উইকেটে ৭৯ রানের জুটি গড়েছিলেন টেম্বা বাভুমা আর রিকেল্টন।
ফিল্ডাররা সুযোগ নিতে না পারলেও ভাগ্য সহায় হয় বাংলাদেশের। ইনিংসের ৮৪তম ওভারে চোট নিয়ে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। এতে নতুন ব্যাটার হিসেবে উইকেটে আসেন উইয়ান মুল্ডার। সেই সুযোগ কাজে লাগান তাসকিন আহমেদ। প্রথম বলেই লিটন দাসের ক্যাচ বানিয়ে ফেরান তাকে।
তাসকিন আহমেদের করা ৮৬তম ওভারের দ্বিতীয় বলটি বাইরের দিকে বের হয়ে যাচ্ছিল। কিন্তু এর আগেই মুল্ডারের ব্যাট স্পর্শ করে জমা হয় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। বাংলাদেশ পায় দিনের প্রথম উইকেটের দেখা। এরপর দ্রুতই আরও দুই উইকেট তুলে নেয় বাংলাদেশ।
মুল্ডার ফেরার পর উইকেটে এসেছিলেন প্রোটিয়া অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। তাকেও বেশি সময় উইকেটে টিকতে দেননি তাসকিন। নিজের পরের ওভারে ইয়ানসেনকেও লিটন দাসের ক্যাচ বানান এই টাইগার পেসার। ইয়ানসেন ফেরেন ৮ বলে ৮ রান করে।
তাসকিনের পরপর দুই ওভারে দুই উইকেট শিকারের পর উইকেট শিকারির তালিকায় যোগ দেন হাসান মাহমুদ। ইনিংসের ৮৪তম ওভারে নতুন ব্যাটার সায়মন হারমারকে উইকেটের লিটন দাসের ক্যাচ বানান হাসান। ৪ বল খেলে ১ রান করে ফেরেন তিনি।
এরপর নতুন ব্যাটার হিসেবে রায়ান রিকেল্টনকে সঙ্গ দিতে এসে প্রথম সেশনের বাকি ৯ আর কোনো উইকেট না হারিয়ে কাটিয়ে দেন কাগিসো রাবাদা।
মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় বৃষ্টি। টানা বৃষ্টির কারণে দ্বিতীয় সেশন শেষে সরাসরি চা-বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। কিন্তু তবুও বৃষ্টি থামেনি। ফলে তৃতীয় সেশনের শুরুতে দিনের খেলা সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।
এর আগে ৪ উইকেট হারিয়ে ২৮৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। অপরাজিত থেকে মাঠে নামেন টেম্বা বাভুমা আর রায়ান রিকেল্টন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ১০১.২ ওভারে ৪০০/১০
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ৯০ ওভারে ৩৮৬/৭ (মার্করাম ৪, হামজা ৮৩, একারম্যান ১৫৭, ব্রিটজকে ২, মুল্ডার ০, ইয়ানসেন ৮, হারমার ১, বাভুমা ৪৯ (রিটায়ার্ড হার্ট), রিকেল্টন ৫৬*, রাবাদা ৫*; তাসকিন ২৩-৪-৮৮-২, হাসান ২০.৪-৩-৭২-৪, ইবাদত ৭-০-৩৬-০, মিরাজ ২৫.২-২-১২০-০, মুমিনুল ১৪-১-৫৯-০)।




















