ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টাইগারদের এশিয়ান গেমস প্রস্তুতি শুরু

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিরপুরে শুরু হয়েছে এশিয়ান গেমসের জন্য ক্রিকেট প্রস্তুতি। এশিয়ান গেমসের এই ইভেন্ট থেকে বরাবরই পদক পেয়ে আসছে বাংলাদেশ। এবারেও পদক লড়াইয়ের জন্য অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। সে লক্ষ্যে আজ রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকালে শুরু হয় জাতীয় দলের অনুশীলন।

Bangladesh team

১৫ জনের স্কোয়াডের ১৩ জন এদিন উপস্থিত ছিলেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়া হাসান মাহমুদ এখনো দেশে ফেরেননি। আর বাঁহাতি পেসার শরিফুল ইসলাম আছেন ছুটিতে।

Mohammad Salauddin, Najmul Hossain Shanto and Phil Simmons

২৯ সেপ্টেম্বর প্রথম রাউন্ড পেরিয়ে আসা একটি দলের বিপক্ষে সরাসরি কোয়ার্টার ফাইনালে নামবে বাংলাদেশ। এই ম্যাচের উপর নির্ভর করবে এশিয়ান গেমসে বাংলাদেশের পথচলা। বিসিবি সূত্রে জানা গেছে, এশিয়ান গেমসের লড়াইয়ে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তবে প্রতিপক্ষ ও দিন-তারিখ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Phil Simmons, Habibul Bashar sumon

এশিয়ান গেমসের স্কোয়াডের পাশাপাশি আলাদা করে অনুশীলনে ছিলেন পুনর্বাসনে থাকা পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাইগারদের এশিয়ান গেমস প্রস্তুতি শুরু

আপডেট সময় : ০৫:৫৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬