ঢাকা ০১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ব্রিকসের জন্য ‘ওপেন-সোর্স এআই জোনের’ প্রস্তাব করলেন শি জিনপিং

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রিকস সদস্যভুক্ত দেশগুলোর জন্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার উন্মুক্ত উৎস অঞ্চল’ (ওপেন সোর্স জোন ফর আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স) স্থাপনে চীন নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১১ জাতিগোষ্ঠীর এই জোটের শীর্ষ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা এএফপির।

চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলো বিশ্বসেরা ওপেন-সোর্স এআই মডেল তৈরি করে—যার কোড বা মূল প্রোগ্রামিং ব্যবহারকারীরা নিজেদের মতো পরিবর্তন করে ব্যবহারের সুযোগ পান। অন্যদিকে মার্কিন উদ্ভাবকেরা এ ক্ষেত্রে এতদিন সংরক্ষিত বা বদ্ধ পদ্ধতিকেই (ক্লোজড-ডোর এপ্রোচ) প্রাধান্য দিয়ে এসেছেন।

চীনের প্রেসিডেন্টের উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক এআই বিষয়ক উদ্যোগের অংশ হিসেবে এই প্রস্তাবে ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ তৈরি ও প্রয়োগের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির মাধ্যমে সম্প্রচারিত শি জিনপিংয়ের ভাষণের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

শি জিনপিং জানান, এআই-এর জন্য একটি উন্মুক্ত ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগের অধীনে ব্রিকস দেশগুলোর জন্য এআই বিষয়ে বিশেষায়িত গবেষণা ও প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হবে। ভাষণে শি জিনপিং একটি ব্যাপক ও সর্বসম্মত বৈশ্বিক এআই শাসন কাঠামো (গভর্নেন্স ফ্রেমওয়ার্ক) গড়ে তোলারও আহ্বান জানান।

চীন, রাশিয়া এবং ভারত অন্তর্ভুক্ত থাকা ব্রিকস জোটটি ২০০৯ সালে গঠিত হয়েছিল। পশ্চিমা শক্তিগুলোর আধিপত্য থাকা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি প্রভাব বিস্তারের লক্ষ্যে প্রধান উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি ফোরাম হিসেবে এটি আত্মপ্রকাশ করে।

এই মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে। দ্রুত বিকাশমান এই প্রযুক্তির ওপর থেকে বিশ্ব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে—এমন আতঙ্ক বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এআই শাসন প্রক্রিয়া দুই নেতার বৈঠকে আলোচনার অংশ হতে পারে বলে আশা করা হচ্ছে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রিকসের জন্য ‘ওপেন-সোর্স এআই জোনের’ প্রস্তাব করলেন শি জিনপিং

আপডেট সময় : ০৬:৩৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬