ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ব্যালন ডি’অর জেতা নিয়ে আত্মবিশ্বাসী এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত মৌসুমে রিয়াল মাদ্রিদ কিংবা ফ্রান্স জাতীয় দল—কোনো জার্সিতেই কোনো শিরোপার স্বাদ পাননি কিলিয়ান এমবাপ্পে। দলীয় সাফল্য না মিললেও ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে মৌসুমটি দারুণ কেটেছে এই ফরাসি তারকার।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৫টি এবং লা লিগায় সর্বোচ্চ ২৫ গোল করেছেন তিনি। এরপর বিশ্বকাপের সেমিফাইনাল থেকে দল বিদায় নিলেও এক আসরে সর্বোচ্চ ১০ গোলসহ টুর্নামেন্টের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ২২ গোলের মালিক এখন তিনি।

সম্প্রতি ব্যালন ডি’অরের আলোচনা সামনে আসতেই এই ফরাসি অধিনায়কের চোখধাঁধানো ব্যক্তিগত অর্জনের পরিসংখ্যানগুলো জোরালোভাবে আলোচিত হচ্ছে। দলগতভাবে কোনো ট্রফি জিততে না পারলেও মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারটি জেতার ব্যাপারে নিজের প্রবল আশাবাদের কথা শুনিয়েছেন এমবাপ্পে।

ফ্রান্সের বিখ্যাত ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘অনেকেই বলছে যে, আমি ক্লাব কিংবা দেশের হয়ে কোনো ট্রফি জিতিনি। কিন্তু এটি তো সম্পূর্ণ ব্যক্তিগত একটি পুরস্কার। আমি তো কখনো দেখিনি যে ব্যালন ডি’অর বিজয়ী সবার সর্বসম্মত ভোটে নির্বাচিত হয়েছেন।’

তিনি বলেন, আমি তো মনে করি আমার চেয়ে ভালো ফুটবলার দেখছি না৷

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্যালন ডি’অর জেতা নিয়ে আত্মবিশ্বাসী এমবাপ্পে

আপডেট সময় : ০১:২৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬