দেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো গড়তে চায় মেটা, বিকাশ-নগদে বিজ্ঞাপনের বিল পরিশোধের সম্ভাবনা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে
বাংলাদেশে নিজস্ব নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা। এই উদ্যোগের অংশ হিসেবে দেশে পয়েন্ট অব প্রেজেন্স (পপ) স্থাপন, আন্তর্জাতিক ব্যাকবোন নেটওয়ার্কের সঙ্গে সরাসরি সংযোগ এবং স্থানীয় ইন্টারনেট ও মোবাইল অপারেটরদের সঙ্গে বিনা মাশুলে ডেটা আদান-প্রদানের (পিয়ারিং) অনুমতি চেয়েছে বৈশ্বিক এই প্রযুক্তি জায়ান্ট।
সম্প্রতি মেটার পক্ষে এজ নেটওয়ার্ক সার্ভিসেস লিমিটেড বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক লিখিত অনুমোদন চেয়ে চিঠি দিয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এবং টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, ২০২৫-এর আওতায় মোট তিনটি বিষয়ে অনুমোদন চেয়েছে প্রতিষ্ঠানটি।
যেসব অনুমতি চেয়েছে মেটা
বিটিআরসিকে দেওয়া চিঠিতে মেটা স্পষ্ট করেছে যে, এই আবেদন পুরো টেলিযোগাযোগ খাতের প্রচলিত লাইসেন্স থেকে অব্যাহতি চাওয়ার উদ্দেশ্যে নয়; বরং শুধু নিজস্ব কার্যক্রম পরিচালনার জন্য এই লিখিত অনুমোদন প্রয়োজন। মেটার মূল চাহিদাগুলো হলো:

নিজস্ব পপ স্থাপন: স্থানীয় অংশীদারদের মাধ্যমে ক্যারিয়ার-নিউট্রাল ডেটা সেন্টার বা তৃতীয় পক্ষের অবকাঠামোতে নিজস্ব পপ সরঞ্জাম স্থাপন, মালিকানা গ্রহণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের অনুমতি। এর জন্য প্রচলিত টেলিযোগাযোগ লাইসেন্স নিতে চায় না প্রতিষ্ঠানটি।
সরাসরি আন্তর্জাতিক সংযোগ: বাংলাদেশে স্থাপিত পপের সঙ্গে মেটার আন্তর্জাতিক ব্যাকবোন নেটওয়ার্কের সরাসরি সংযোগ স্থাপন। এ জন্য সাবমেরিন কেব্লের ল্যান্ডিং স্টেশন, আন্তসীমান্ত স্থলভিত্তিক নেটওয়ার্ক এবং দেশীয় ও আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল ব্যাকহলের ট্রান্সমিশন সক্ষমতা ব্যবহার করতে চায় তারা। এর জন্য আলাদা ইন্টারকানেকশন লাইসেন্স বা অতিরিক্ত নিয়ন্ত্রক অনুমোদন লাগবে না—এমন নিশ্চয়তাও চাওয়া হয়েছে।
বিনা মাশুলে ডেটা আদান-প্রদান: স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) এবং মোবাইল অপারেটরদের সঙ্গে বিনা মাশুলে ডেটা আদান-প্রদানের সুযোগ।
বিকাশ-নগদে বিজ্ঞাপনের বিল পরিশোধের সুযোগ
তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মেটার স্থানীয় কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় পেমেন্ট ব্যবস্থা চালুর আলোচনা বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল বিজ্ঞাপন খাতে বড় পরিবর্তন আসবে। এর ফলে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমেই সরাসরি ফেসবুক ও ইনস্টাগ্রামে কনটেন্ট বুস্ট এবং বিজ্ঞাপনের মূল্য পরিশোধের সুযোগ তৈরি হতে পারে।

সরকারের ইতিবাচক মনোভাব
বিষয়টি নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টিকে আমরা ইতিবাচকভাবেই দেখছি। দেশে মেটার নিজস্ব অবকাঠামো স্থাপিত হলে ব্যবহারকারীরা যেসব কনটেন্ট দেখেন, সেগুলো দেশেই সংরক্ষণ ও সরবরাহ করা সম্ভব হবে। ফলে অন্য দেশের ইন্টারনেট ট্রাফিক পরিচালনার প্রয়োজনীয়তা কমে আসবে।’

মন্ত্রী আরও জানান, বাংলাদেশে মেটার স্থানীয় কার্যালয় প্রতিষ্ঠা এবং তাদের প্ল্যাটফর্মগুলোর জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রেও এটি প্রথম ধাপ হতে পারে।
গ্রাহক ও প্রযুক্তিতে প্রভাব
পয়েন্ট অব প্রেজেন্স বা পপ হলো নেটওয়ার্কের একটি সংযোগকেন্দ্র, যার মাধ্যমে ব্যবহারকারীদের কাছাকাছি থেকেই দ্রুত ডিজিটাল কনটেন্ট ও সেবা সরবরাহ করা যায়। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, দেশে মেটার নিজস্ব পপ স্থাপিত হলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের কনটেন্ট সরবরাহে বিদেশি নেটওয়ার্ক ও ব্যান্ডউইথের ওপর নির্ভরতা কমবে এবং সেবার মান আরও উন্নত হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান নেপোলিয়নক্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর আনুমানিক সংখ্যা ৭ কোটি ৭১ লাখ, যা ২০১৯ সালে ছিল প্রায় ৩ কোটি। বিপুলসংখ্যক ব্যবহারকারী ও বড় বিজ্ঞাপনের বাজার থাকা সত্ত্বেও বাংলাদেশে এখনো মেটার পূর্ণাঙ্গ নিজস্ব কার্যালয় নেই।