ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সৌদিতে ১৩ হাজার ৯৩৫ প্রবাসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, গ্রেপ্তার ৯১৬৯

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১৩ হাজার ৯৩৫ প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। একই সময়ে দেশজুড়ে যৌথ নিরাপত্তা অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ৯ হাজার ১৬৯ জনকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জন আবাসন আইন, ২ হাজার ৬২৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪৯ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৩৭৩ জন এবং দেশটির সীমান্ত দিয়ে অবৈধভাবে বের হওয়ার চেষ্টার অভিযোগে ২১ জনকে আটক করা হয়েছে। আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা লুকিয়ে রাখতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ২৩ জনকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩৮ হাজার ৪৮৩ প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে ৩৬ হাজার ৩৭৮ জন পুরুষ এবং ২ হাজার ১০৫ জন নারী। আটক ব্যক্তিদের মধ্যে ২৪ হাজার ২২ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাঠানো হয়েছে ৮ হাজার ৮৪০ জনকে।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের অবৈধভাবে প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। এ ছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন ও আবাসন জব্দ এবং অপরাধীর পরিচয় প্রকাশের বিধান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদিতে ১৩ হাজার ৯৩৫ প্রবাসীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, গ্রেপ্তার ৯১৬৯

আপডেট সময় : ০৯:৪৮:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬