ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জাতীয় ঐক্য চাইলে আগে গণভোটের রায় বাস্তবায়ন করুণ : জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • / ৪৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে কালক্ষেপণ না করে জনগণের গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট করে বলেছেন, জনগণের দেওয়া রায় উপেক্ষা করে কোনোভাবেই জাতীয় ঐক্যের উদ্যোগ সফল বা টেকসই করা সম্ভব নয়।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিবেশনটি পরিচালনা করেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। 
সংস্কার ও জুলাই সনদের ভিত্তি
ডা. শফিকুর রহমান বলেন, ‘সংবিধান সংশোধন নয়, বরং গণভোটের রায় অনুযায়ী রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে।’ তিনি উল্লেখ করেন, গণভোটের রায় এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের মধ্য দিয়েই জাতীয় ঐক্যের প্রকৃত ও স্থায়ী ভিত্তি তৈরি হতে পারে। অন্যথায় দেশে নতুন করে রাজনৈতিক বিভাজন ও অনিশ্চয়তা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। 
সরকারের প্রতিশ্রুতি ও সংলাপ প্রসঙ্গ
অধিবেশনে জামায়াত আমির অভিযোগ করেন, নির্বাচনের আগে সরকারি ও বিরোধী দল উভয়েই অঙ্গীকার করেছিল যে, যারা ক্ষমতায় আসবে তারা গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করবে; কিন্তু নির্বাচনের পরদিন থেকেই সরকারি দল সেই অঙ্গীকার থেকে সরে এসেছে। তিনি জানান, সংবিধান সংশোধনের নামে সরকার যে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে, জামায়াত তাতে অংশ নেবে না। এর পরিবর্তে ঐকমত্য কমিশনে সাত মাস ধরে রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান তিনি। তবে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনার প্রশ্নে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে তার দল প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। 
সীমান্ত, বৈদেশিক চুক্তি ও অভ্যন্তরীণ পরিস্থিতি
বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, কিছু প্রতিবেশী দেশের নির্দিষ্ট মহল বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ করছে এবং বিভিন্ন সময়ে হুমকি দিচ্ছে, অথচ সরকার এ বিষয়ে নীরব রয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশের সঙ্গে সরকারের স্বাক্ষরিত চুক্তিগুলো জাতীয় সংসদে উপস্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, এসব চুক্তির মাধ্যমে দেশ কী পাচ্ছে আর কী দিচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে। 
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা, শ্রমিকদের জন্য গঠিত মজুরি বোর্ডের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণ ও প্রশাসনের যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বিরোধীদলীয় নেতা। অধিবেশনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী ও কর্মপরিষদের সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় ঐক্য চাইলে আগে গণভোটের রায় বাস্তবায়ন করুণ : জামায়াত আমির

আপডেট সময় : ০২:৩৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬