রাজধানীর চকবাজারে বহুতল ভবনে আগুন
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:৪৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ৪১ বার পড়া হয়েছে
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ৬ তলা ভবনটির চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা গেছে, আগুন লাগা ভবনটির চতুর্থ তলায় পাস্টিকের গুদাম রয়েছে। সন্ধ্যায় সেখানেই এই অগ্নিকাণ্ড ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সন্ধ্যা ৫টা ২৮ মিনিটের দিকে প্লাস্টিকের ওই গুদামে আগুনের খবর পাওয়া যায়। এরপর ৫টা ৪৬ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। বর্তমানে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


















