ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

খালেদা জিয়ার গাড়িতে হামলাকারী ছাগলনাইয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১৭ সালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় এজাহারভুক্ত পলাতক আসামি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাজ্জাদ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাজ্জাদ আকিব লাঙ্গলমোড়া গ্রামের জসীম উদ্দীনের ছেলে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপাল ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতায় জড়িত থাকার তথ্য রয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

সাজ্জাদ আকিবকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের জানান, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলাধীন মুহুরীগঞ্জে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপি নেতা সুলতান মুহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় এজাহারভুক্ত আসামি আকিবকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাকে আদালতে হাজির করা হবে।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. ইসমাঈল জানিয়েছেন, গ্রেপ্তার রাকিবের বিরুদ্ধে আর কোনো মামলা আছে কি না— তা খতিয়ে দেখছে পুলিশ। এ নিয়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় এজাহারনামীয় ৯৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়ার গাড়িতে হামলাকারী ছাগলনাইয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় : ০৯:০০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬