ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সহিংসতা ও অস্থিরতার পর গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি প্রধান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সাম্প্রতিক সহিংসতা, নাশকতা ও অস্থিরতার পর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরাসরি পর্যালোচনা করতে গোপালগঞ্জ জেলা পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ তিন কর্মকর্তা।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে তারা গোপালগঞ্জে পৌঁছান।
পরিদর্শনকারী দলে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
পরিদর্শনের মূল কার্যক্রম ও স্থানসমূহ
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সিরাজুল হক সরদার এবং কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান গণমাধ্যমকে সফরের বিষয়টি নিশ্চিত করেন৷
সফরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত স্থাপন করেন৷
কর্মকর্তারা জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মুকসুদপুর থানা এবং গোপালগঞ্জ পুলিশ লাইনস পরিদর্শন করেন।
এরপর সফরসূচির অংশ হিসেবে জেলা পুলিশের আয়োজনে এক বিশেষ কল্যাণ সভায় যোগ দেন তিন বাহিনীর প্রধান। এতে স্থানীয় পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, কল্যাণ ও পেশাগত নিরাপত্তা জোরদারের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
গত কয়েক দিন ধরে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় টানা সহিংসতা ও নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছিল।
গত ১০ নভেম্বর টুঙ্গিপাড়ায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এরপর ১৫ থেকে ১৯ নভেম্বরের মধ্যে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানাসহ বেশ কয়েকটি সরকারি স্থাপনা এবং বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে এসব হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনজন সংসদ সদস্যসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাদের বাড়িঘর ও কার্যালয় লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়ি, পাটগাতী বাজারের বিএনপি কার্যালয়, উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয় এবং সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
তবে টানা কয়েক দিনের অস্থিরতার পর আজ শুক্রবার সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন প্রান্তে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। সকাল থেকে জেলার কোথাও নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সহিংসতা ও অস্থিরতার পর গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি ও বিজিবি-এসআরবি প্রধান

আপডেট সময় : ০৭:৫৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬