প্রভাকে নিয়ে চলছে নানা প্রোপাগান্ডা
- আপডেট সময় : ০৬:০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ৪৬ বার পড়া হয়েছে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছোটপর্দার জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে নিয়ে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, তিনি গোপনে একটি ‘চুক্তিভিত্তিক বিয়ে’ করেছেন। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই তীব্র মানসিকভাবে অস্বস্তিতে পড়েছেন এই অভিনেত্রী। তবে প্রভা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছড়িয়ে পড়া এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের সাথে আলাপকালে প্রভা তার ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি নিজেই এ বিষয়ে কিছুই জানি না। হঠাৎ করেই শুনলাম, আমার নাকি বিয়ে হয়েছে! সত্যি কথা হচ্ছে—আমি কোনো বিয়ে করিনি। আর চুক্তিভিত্তিক বিয়ের যে কথা বলা হচ্ছে, তেমন কোনো সম্পর্কে আমি কখনো জড়াইনি। আমাকে জড়িয়ে যা ছড়ানো হচ্ছে, তা একদমই মিথ্যা।”প্রভা দুঃখ প্রকাশ করে জানান, তার বিয়ের খবর নিয়ে সংবাদ প্রকাশ করা হলেও কোনো পক্ষই তার সাথে যোগাযোগ করে সত্যতা যাচাই করেনি। অনেকে নিজের ইচ্ছামতো মনগড়া তথ্য প্রকাশ করছেন।সাংবাদিকদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের লেখার একটা বড় শক্তি রয়েছে। এই কলম যেমন কাউকে চমৎকার মানুষ হিসেবে তুলে ধরতে পারে, তেমনি কাউকে ভয়ংকরভাবেও উপস্থাপন করতে পারে। তাই এই শক্তির সাথে দায়িত্বও পালন করা উচিত। কারও ব্যক্তিগত জীবন নিয়ে এমন সংবেদনশীল খবর প্রকাশের আগে অনুগ্রহ করে তথ্য যাচাই করে নেওয়া উচিত।”এই ভিত্তিহীন গুজবের কারণে প্রভা মানসিকভাবে ভেঙে পড়েছেন, কারণ সাধারণ মানুষ বিষয়টি নিয়ে বিভ্রান্ত হচ্ছেন। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান দেবেন না। আমার ক্যারিয়ার বা ব্যক্তিগত জীবনের যেকোনো সঠিক ও সত্য তথ্য আমি নিজেই আমার ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব।”

























