ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হাম উদ্বেগে গোটা দেশ, বাড়ছে শিশু মৃত্যু সংখ্যা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০১:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাম আতঙ্ক কাটছে না।দেশজড়ে ক্রমাগত বাড়ছে শিশু মৃত্যু সংখ্যা। যা কিনা উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে। গত এক মাসে প্রায় ২০০ শিশুর মৃত্যুর ঘটনায় জনমনে উৎকণ্ঠা বাড়ছে। প্রতিদিনই হাম ও সন্দেহজনক হামে শিশু মৃত্যুর খবর আসছে বিভিন্ন অঞ্চল থেকে। নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি শুরু করলেও সীমিত পরিসরে থাকায় অনেক শিশু এখনো ঝুঁকির মধ্যেই থেকে গেছে। বিশেজ্ঞরা মনে করছেন সরকারকে এ ব্যাপারে এখনি দ্রুত ও জোরালো পদক্ষেপ নেয়া জরুরি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এক মাসে নিশ্চিত হাম ও সন্দেহজনক উপসর্গ মিলিয়ে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ১৬৬ জন এবং নিশ্চিত হামে ৩২ জন মারা গেছে। বুধবার (১৫ এপ্রিল) সর্বশেষ ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জেলাভিত্তিক হিসাবে গত একমাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়, ৯৪ জন। রাজশাহীতে ৬৮ জন এবং চট্টগ্রামে ১৫ জন মারা গেছে। একই সময়ে দেশের বিভিন্ন জেলায় সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে।

যদিও সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবাল করছে। এনিয়ে প্রতিনিয়ত সংসদ অধিবেশনে তটস্থ থাকতে হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীকে। সারা দেশে হাম নিয়ন্ত্রণের জন্য বিশেষ টিকাদান কর্মসূচি জোরদার করেছে। টিকা থেকে বাদ পড়া শিশুদের আওতায় আনতে চালু করা হয়েছে ‘ক্যাচ-আপ’ কার্যক্রম। পাশাপাশি ইপিআই কার্যক্রম শক্তিশালী করা, জেলা ও উপজেলা পর্যায়ে র‌্যাপিড রেসপন্স টিম সক্রিয় রাখা এবং আক্রান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

প্রথম ধাপে ১৮টি জেলা ও ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলায় ১২ লাখ শিশুকে টিকার আওতায় আনতে ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু করা হয়েছে। এর আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের দ্রুত টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া ‘হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি’র আওতায় ১৩ এপ্রিল পর্যন্ত আট দিনে ৯ লাখ ৪৩ হাজার ৩৪০ শিশু টিকা পেয়েছে। যেসব এলাকায় এখনও কর্মসূচি শুরু হয়নি, সেখানে ২০ এপ্রিল থেকে টিকা দেওয়া শুরু হবে।

এছাড়া হাসপাতালগুলোতে হাম রোগীদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীদের সক্রিয় রাখা হয়েছে। সচেতনতা বাড়াতে গণমাধ্যম ও কমিউনিটি পর্যায়েও প্রচার চলছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জানিয়েছেন, টিকাদানের ঘাটতি ও বড় পরিসরের নিয়মিত ক্যাম্পেইন না হওয়ায় হামের ঝুঁকি তৈরি হয়েছে। সরকার দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত করে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের আওতায় আনতে কাজ করছে। লক্ষ্য অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনা।

তিনি আরও বলেন, হাসপাতালে শয্যা, ভেন্টিলেটর ও জনবল প্রস্তুত রাখা হয়েছে, যাতে আক্রান্তদের দ্রুত চিকিৎসা দেওয়া যায়। গুজবে বিভ্রান্ত না হয়ে টিকা নেওয়া এবং লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার আহ্বানও জানান তিনি।

এদিকে, সংসদে স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী টিকাদান কার্যক্রমে অতীতের গাফিলতির কথা উল্লেখ করায় দায় নিয়ে প্রশ্ন উঠেছে। এক মাসে প্রায় ২০০ শিশুর মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম এর প্রবনতা একটা সময় কমে গেলেও তা আবারো ঝুঁকিতে পড়েছে মূলত বিগত সময় শিশুদের হামের টিক‍া দেয়ার প্রচলনটা কমে যাওয়ায়। যেখানে ৯৮ শতাংশ শিশু টিকা পেতে সেখানে এখন ৬০ শতাংশের নিচে নেমে গেছে। এতে ‘হার্ড ইমিউনিটি’ ভেঙে গিয়ে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে।

তাদের মতে, হাঁচি-কাশির মাধ্যমে বাতাসে, সংস্পর্শে আসা হাতের মাধ্যমে এবং ব্যবহার্য জিনিস ভাগাভাগি করলে। তাই ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জরুরি।

টিকাদানে ঘাটতির কারণ
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) অনুযায়ী, শিশুকে দুই ধাপে হামের টিকা দেওয়া হয়—৯ মাসে প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ। দ্বিতীয় ডোজ না নিলে পূর্ণ সুরক্ষা পাওয়া যায় না।

জাতিসংঘের এক প্রতিবেদনে দেখা যায়, ২০২০ সালে এমআর টিকার প্রথম ডোজ পেয়েছে ৯১ দশমিক ৪১ শতাংশ এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ৮৯ দশমিক ৯৬ শতাংশ শিশু। পরবর্তী বছরগুলোতে কাভারেজ কিছুটা কমে যায়। ২০২৫ সালে তা নেমে দাঁড়ায় প্রথম ডোজ ৯২ দশমিক ৭৩ শতাংশ এবং দ্বিতীয় ডোজ ৯০ দশমিক ৭৮ শতাংশে। ফলে কয়েক বছরে উল্লেখযোগ্য সংখ্যক শিশু পূর্ণ টিকার বাইরে থেকে গেছে।

এছাড়া চার বছর পরপর হওয়া ‘এমআর ক্যাচ-আপ’ কর্মসূচি করোনা মহামারির কারণে ব্যাহত হয়। ২০২৪ সালেও তা আয়োজন না হওয়ায় প্রায় ৫–৬ বছরের ‘ইমিউনিটি গ্যাপ’ তৈরি হয়েছে, যা বর্তমান সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাম উদ্বেগে গোটা দেশ, বাড়ছে শিশু মৃত্যু সংখ্যা

আপডেট সময় : ১০:০১:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬