ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কানাডাকে উড়িয়ে শেষ আটে মরক্কো

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / ৮২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মরক্কো ফুটবলের সেই চেনা ছন্দ, গতি আর নান্দনিকতার সামনে একেবারে খড়কুটোর মতো উড়ে গেল কানাডা। ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচে কানাডাকে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে মরক্কো। ম্যাচের 

প্রথমার্ধে লড়াই জমিয়ে রাখলেও, দ্বিতীয়র্ধে মরক্কোর আক্রমণের তীব্রতা সামলাতে পারেনি কানাডিয়ানরা। জয়ের নায়ক মিডফিল্ডার অ্যাজেডিন ঔনাহি করেছেন জোড়া গোল, আর শেষ পেরেকটি ঠুকেছেন বদলি নামা সুফিয়ান রহিমি৷ 

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণের ফুটবল খেলতে থাকে। অনেকটা সমানে সমান লড়াই অনুষ্ঠিত হয়৷ ম্যাচের শুরুতেই কর্নার আদায় করে মরক্কো রক্ষণভাগকে চাপে ফেলার চেষ্টা করে। তবে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো ছিলেন দেয়ালের মতো অটল। 

অন্যদিকে ব্রাহিম ডিয়াজ ও অ্যাজেডিন ঔনাহির হাত ধরে মরক্কো বেশ কিছু আক্রমণ সাজালেও গোলমুখ খুলতে পারেনি। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।

তবে বিরতি থেকে ফিরেই বদলে যায় ম্যাচের চিত্রপট। শুরুতেই গোল আদায় করে নেয় মরক্কো৷ ৪৯ মিনিটে ডি-বক্সের বাইরে ফ্রি-কিক পায় হাকিমীর দল। সেখান থেকে দুর্দান্ত এক শটে কানাডার জাল কাঁপান অ্যাজেডিন ঔনাহি (১-০)। পিছিয়ে পড়েই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে কানাডা। একের পর এক আক্রমন করে ফিনিশিংয়ের অভাবে গোল পায়নি তারা। বিশেষ করে অধিনায়ক আলফানসো ডেভিস সম্পূর্ণ ফিট না থাকায় শুরুর একাদশে না থাকাটা বড় ধাক্কা হয়ে দাঁড়ায় কানাডার জন্য।
এরপর ম্যাচের ৮১ মিনিটে কানাডার ম্যাচে ফেরার সব আশা শেষ করে দেন সেই ঔনাহিই। রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম ডিয়াজের চমৎকার পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন এই মরক্কো মিডফিল্ডার (২-০)।
দুই গোলে পিছিয়ে পড়ে কানাডা যখন অল-আউট আক্রমণে ব্যস্ত, তখন ম্যাচের একবারে শেষ মুহূর্তে (৯০+৭ মিনিট) কাউন্টার অ্যাটাক থেকে কানাডার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন বদলি খেলোয়াড় সুফিয়ান রহিমি। রেফরির শেষ বাঁশি বাজার সাথে সাথেই ৩-০ গোলের বড় জয় এবং কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের উল্লাসে মেতে ওঠে মরক্কো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কানাডাকে উড়িয়ে শেষ আটে মরক্কো

আপডেট সময় : ০১:৪৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬