ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সহসায় ক্ষতিকর ইউটিউব ও ফেসবুকের রাশ টেনে ধরবে সরকার : চিফ হুইপ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, ইউটিউব এবং ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এসব প্ল্যাটফর্মের বিষয়ে সরকার শীঘ্রই রাশ টেনে ধরবে।
আজ ২ অক্টোবর (শুক্রবার) রাজধানীর এফডিসিতে আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে করণীয়’ শীর্ষক একটি বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন।
তিনি তার বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেন:
গ্যাসের কৃত্রিম সংকট নিয়ে তিনি অভিযোগ করেন, একটি নির্দিষ্ট পক্ষ পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, যাতে দেশকে আগের মতো সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা যায়।
চিফ হুইপ লং মার্চের সমালোচনা করে বলেন, দেশে তেল-গ্যাসের সংকট চললেও বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মাথায় লং মার্চ করার কোনো যৌক্তিক কারণ ছিলো না  বলে তিনি উল্লেখ করেন।
তিনি অশ্লীল শব্দের ব্যবহার প্রসঙ্গে বলেন, ‘জুলাই আন্দোলন’-এর পর দেশে অশ্লীল শব্দ ব্যবহারের বিস্তার ঘটেছে দাবি করে তিনি জানান, ভবিষ্যতে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
 মিরপুরের রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে দল ও পদ থেকে পদত্যাগের নির্দেশ এবং বহিষ্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকার সবার জন্য একটি কঠিন বার্তা দিতে চায়।
বক্তব্যের শেষ অংশে তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলের বিভিন্ন নৈরাজ্য ও অরাজকতার তীব্র সমালোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সহসায় ক্ষতিকর ইউটিউব ও ফেসবুকের রাশ টেনে ধরবে সরকার : চিফ হুইপ

আপডেট সময় : ০৮:৪২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬