প্রধানমন্ত্রীর নির্দেশে এমপি মিষ্টির পদত্যাগ,শুন্য আসন ঘোষনা করে গ্রেজেট প্রকাশ
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:০৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / ৪৩ বার পড়া হয়েছে
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়।
রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনি পদত্যাগ করেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত গেজেট জারি করা হয়।
সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা ওই গেজেটে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ ১ অক্টোবর তারিখে পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ আসনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী একই তারিখে শূন্য হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। এর আগে সকালে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাকে পদত্যাগের এই নির্দেশনা দেওয়া হয়েছিল।
পদত্যাগের নেপথ্য কারণ:
গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পর স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কয়েকজন নেতার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানিয়েছিলেন, এই সহিংস ঘটনায় এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্তে দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যদিও এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি শুরু থেকেই এই হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তবে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দলের ভাবমূর্তি রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনার পর তিনি পদত্যাগ করতে বাধ্য হন।