ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এশিয়ান গেমস ক্রিকেটে মাঠে নামার আগেই দু:সংবাদ পেল বাংলাদেশ, অসুস্থ্য হয়ে দেশে ফিরছেন শান্ত

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইচি-নাগোয়া ভিলেজ ছেড়ে যখন বিভিন্ন দেশের  অ্যাথলেটরা বাড়ি ফিরছেন ঠিক তখনি শুরু বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়ান গেমস মিশন। আগামী ৪ অক্টোবর পর্দা নামছে গেমসের। ক্রিকেট দিয়েই শেষ হতে যাচ্ছে গেমসের ষোলদিন ব্যাপী পদক যুদ্ধ। এবারের গেমসে বাংলাদেশ নিজেদের ইতিহাসে সবচে বড় কন্টিনজেন্ট (২৬০ প্লাস) নিয়ে জাপান এশিয়ান গেমসে অংশ নেয়। যদিও পদকের দেখা নেই। যা একটা পেয়েছে উশুতে,তাও কপালগুণে। প্রথম ম্যাচের প্রতিপক্ষ অনুপস্থিতি এবং দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ওভার ওয়েট হওয়ায় সেমিফাইনালে পৌছে যায় বাংলাদেশের প্রতিযোগি। যা থেকে ব্রোঞ্জ পদকে নাম লিখায় বাংলাদেশ। অংশ নেয়া ২২ ডিসিপ্লিনের বাাকি সব কয়টিতেই রয়েছে বাংলাদেশের প্রতিযোগিদের চরম হতাশার চিত্র। অপেক্ষায়- রইল শুধু ক্রিকেট। সে যাত্রায় মঙ্গলবার বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়শিয়া। জিতলেই পরের রাউন্ডে অর্থাৎ সেমিফাইনালে উঠবে। না হয় বিদায়। আগামী ১ অক্টোবর সেমিফাইনাল এবং ৩ অক্টোবর ফাইনাল ম্যাচ।

যদিও ক্রিকেট ইভেন্ট শুরুর আগেই বাংলাদেশ দলে নেমে এসেছে দু:সংবাদ। দীর্ঘ বিরতি শেষে টি-টুয়েন্টি দলে ফেরা নাজমুল হোসেন শান্ত অসুস্থ্য (জ্বর) হয়ে পড়ায় তাকে দেশে ফিরে আসতে হচ্ছে। এরপরেও বাংলাদেশ কিন্তু শক্তিশালী দল নিয়েই এশিয়ান গেমসে লড়বেন।

এদিকে শান্তর বিকল্প খেলোয়াড় দলে নেওয়ার প্রক্রিয়া প্রসঙ্গে শেফ দ্য মিশন বলেন, ‘আমাদের যে প্রাথমিক দীর্ঘ তালিকা বা লং লিস্ট তৈরি করা হয়েছিল, চাইলে সেখান থেকে বিসিবি প্রয়োজন সাপেক্ষে নতুন কোনো ক্রিকেটারকে জাপানে উড়িয়ে আনতে পারে।’

শান্তকে ছাড়াও বাংলাদেশ শক্তিশালী দল নিয়েই মালয়শিয়ার বিপক্ষে মাঠে নামবে। যদি বৃষ্টিতে পন্ড হয়ে যায় তাহলে আইসিসি ৠাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশের জন্যই বয়ে আসবে মঙ্গল। না খেলেই সেমিতে পৌছে যাবে বাংলাদেশ।

এরপরেও এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক জয়ের পথে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ছাড়াও আইসিসির পূর্ণ সদস্য ও টেস্ট খেলুড়ে দেশ হিসেবে টুর্নামেন্টে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। যদিও এত দূরের হিসাব এখনই করতে চান না বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। তার ভাবনায় আপাতত একটাই লক্ষ্য, ফাইনালে ওঠা।

লিটন বলেন, ‘দেশ ছাড়ার আগে বলেছিলাম, আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে যাওয়া। সোনা পাব কি না, সেটা পরের বিষয়। তবে ফাইনালে যেতে হলে আগামীকালের ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আপাতত আমরা সেটি নিয়েই ভাবছি।’

সকাল ১১টায় নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আইসিসি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান আগেই সরাসরি শেষ আটে জায়গা নিশ্চিত করেছিল। আজ পাকিস্তান-হংকং এবং আফগানিস্তান-ভারত মধ্যকার টুর্নামেন্টের প্রথম দুই কোয়ার্টার ফাইনালে দু’টি ম্যাচই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এতে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠে পাকিস্তান ও ভারত।

প্রথম সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যকার চতুর্থ কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল। বাংলাদেশ-মালয়েশিয়ার ম্যাচও বৃষ্টি পরিত্যক্ত হলে, সেমিফাইনালে উঠবে লিটনের দল। বৃষ্টি নিয়ে এবং সুযোগ সুবিধা নিয়ে লিটন রয়েছেন খোলামনে, ‘খেলা না হলে কিছু করার থাকবে না। আগেও বলেছি, বৃষ্টির ওপর কারও নিয়ন্ত্রণ নেই।’

এশিয়ান গেমসে  ক্রিকেট থেকে বড় কিছুর আশায় আছে সমর্থকরা। সেই চাপটাকে সামলে নিতে চান লিটন, ‘আপাতত না। প্রথম ম্যাচটা খেলি। জিতলে এরপর পরের বিষয় নিয়ে চিন্তা করব।’

২০১০ সালে গুয়াংজুতে আসরের প্রথম ক্রিকেট ইভেন্টেই স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশের পুরুষ দল। এরপর ২০১৪ ও ২০২৩ সালের আসরে ক্রিকেট দল পায় ব্রোঞ্জ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়ান গেমস ক্রিকেটে মাঠে নামার আগেই দু:সংবাদ পেল বাংলাদেশ, অসুস্থ্য হয়ে দেশে ফিরছেন শান্ত

আপডেট সময় : ০৭:৫৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬