ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আসিয়ান কাপে হামজাদের প্রতিপক্ষ আজ সিঙ্গাপুর

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফার প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে গিয়ে টুর্নামেন্টের শুরুতেই ভরাডুবি ছিলো বাংলাদেশের। শক্তিশালী মালয়শিয়ার কাছে ৩-০গোলের বড় ব্যবধানে পরাজিত হয়। আজ দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ সিঙ্গাপুর। পারবে কি লাল-সবুজের প্রতিনিধিরা দ্বিতীয় এই ম্যাচে ঘুরে দাড়াতে? মাঠের লড়াইয়ের আগে এমন হাজারো প্রশ্ন ফুটবল অনুরাগীদের মাঝে ঘুর-পাক খাওয়াই যে স্বাভাবিক। হামজাদের মতো তারকা ফূটবলারদের নিয়েও খেলতে নেমে পুরো বাংলাদেশকে যেন খুঁজে পাওয়া যাচ্ছিলো না। মালয়শিয়ার স্কীল,গতি,ড্যাসিং,পাসিং এর সাথে কোন ভাবেই কুলিয়ে উঠতে পারেনি হামজা,জায়ান,ফাহমিদুলরা। ভুল পাস, বল রিসিভিংয়ে দূর্বলতা আর রক্ষণ বিভাগের চরম ব্যর্থতায় গোল হজমের দৃশ্যটাই দেখা গেছে বারবার। এবার মালয়শিয়ার চেয়ে অপেক্ষাকৃত দূর্বল সিঙ্গাপুর। কিন্তু বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে। তাদের বিপক্ষে বাংলাদেশের খেলার অভিজ্ঞতা রয়েছে। যদিও ফিফা এবং এএফসি বাছাই পর্বের খেলায় দুবারের মোকাবেলায় বাংলাদেশ একটিতেও জিততে পারেনি। দু’বারই জিতেছে সিঙ্গাপুর।

সুতরাং এই ম্যাচটিও যে কঠিন হবে,তা বলার অপেক্ষা রাখে না। তবে গত দুই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের লড়াকু অবস্থানটি কিছুটা স্বপ্ন দেখাতেই পারে। আর সে ভরসা থেকেই হয়ত ঘুরে দাড়ানোর বাস্তবতা দেখা দিলেও দিতে পারে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তার গ্যালোরা বুন কারানো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশের সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এছাড়া অনলাইনে দেখা যাবে স্পোর্টসজিফাই অ্যাপে।

দু’দলের ফুটবল ইতিহাস বলছে ফেভারিট সিঙ্গাপুর। সিঙ্গাপুর ফিফা র‌্যাংকিংয়ের ১৪৮তম স্থানে আর বাংলাদেশের অবস্থান ১৮২তম স্থানে।

এ পর্যন্ত ৪ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে শতভাগ জয় সিঙ্গাপুরের। এর মধ্যে গত দুই বছরই দুইবার জয় পেয়েছে সিঙ্গাপুর। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দুই লেগেই হেরেছিল বাংলাদেশ। অবশ্য দুই ম্যাচেই লড়াই করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশের বিপক্ষে সিঙ্গাপুর শতভাগ জয় পেলেও সর্বশেষ দুই ম্যাচে ঘাম ছুটাতে হয়েছে তাদের। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় লেগেও লড়াই জমিয়ে তুলে ১-০ গোলে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এবার বাংলাদেশ দলে নতুন কিছু খেলোয়াড়ের অন্তর্ভূক্তিতে শক্তি কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে ধারনা করা হচ্ছে। সিঙ্গাপুরের বিপক্ষের লড়াইটি এর হয়ত প্রমান মিলবে। তবে মালয়শিয়ার কাছে হারলেও  এক ঝাক প্রবাসী ফুটবলারদেরেউপস্থিতিতে লাল-সুবজে বেড়েছে প্রচন্ড আস্থা।

জিদান ইউসুফ, সুখি ইতোফুসা, ফারহান আলী ওয়াহিদদের আগমণে বাংলাদেশ দল এখন আরও পরিপক্ব। তাই লড়াইটা যে আরও কঠিন হতে পারে বাংলাদেশ সমর্থকদের মধ্যে জন্মেছে সেই প্রত্যাশা।

প্রথম ম্যাচের ব্যর্থতা থেকে কোচ থমাস ডুলিও কিভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত করছেন সেটাও পরিমাপের বিষয় হয়ে দাড়িয়েছে। কারন মালয়শিয়ার বিপক্ষে বাংলাদেশ ছিলো স্রেফ ছন্নছড়া একটি দল। সে অবস্থান থেকে কতোটা ঘুরে দাড়াবে বাংলাদেশ সেটা মাঠের লড়াইয়ে অপেক্ষায় সবাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আসিয়ান কাপে হামজাদের প্রতিপক্ষ আজ সিঙ্গাপুর

আপডেট সময় : ১২:৫৮:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬