ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টাইমিংয়ে পিছিয়েও এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এশিয়ান গেমসে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। চীনের হাংঝুতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১০.৪৯ সেকেন্ড টাইমিং করে সেরা ২৪ অ্যাথলেটের মধ্যে ২২তম হয়ে পরবর্তী পর্বের টিকিট কেটেছেন তিনি।

১০০ মিটার স্প্রিন্টের প্রাথমিক পর্বে মোট ছয়টি হিট অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্প্রিন্টার ইমরানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচ নম্বর হিটে। সাত জন দৌড়বিদের এই হিটে পাঁচ নম্বর লেনে ছিলেন ইমানুর। দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুততম মানব মালদ্বীপের হাসান সাঈদও একই হিটে অংশ নেন।

নিয়ম অনুযায়ী, প্রতি হিটের শীর্ষ তিন জন অ্যাথলেট সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেন। তাদের বাইরে বাকিদের মধ্যে শীর্ষ ছয় টাইমিংধারী সেমিফাইনালের টিকিট পান। ইমরানুর রহমান ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে তার হিটে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেন। এই হিটে ১০.৩৮ সেকেন্ড টাইমিং করে তৃতীয় হন তাইপের অ্যাথলেট।

নিজের ক্যারিয়ার সেরা (১০.১১ সেকেন্ড) কিংবা এই মৌসুমের সেরা (১০.২৪ সেকেন্ড) টাইমিংয়ের ধারেকাছে পৌঁছাতে না পারলেও, অন্য হিটগুলোর টাইমিংয়ের মারপ্যাঁচে সেমিফাইনাল নিশ্চিত হয় ইমানুরের। সরাসরি কোয়ালিফাই করতে না পারা অ্যাথলেটদের মধ্যে সেরা টাইমিংধারীদের একজন হিসেবে তিনি ২২তম স্থানে থেকে সেমিফাইনালে পা রাখেন।

বাংলাদেশের অ্যাথলেটিক্সের জন্য বড় মঞ্চে ইমরানুরের এই সেমিফাইনালে ওঠা নিঃসন্দেহে একটি ইতিবাচক অর্জন। এখন ফাইনালে ওঠার লড়াইয়ে নিজের সেরা টাইমিং ছোঁওয়াই হবে তার মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাইমিংয়ে পিছিয়েও এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

আপডেট সময় : ০৭:১৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬