বৃষ্টি ভেজা মাঠে থেমে আছে এশিয়ানগেমস নারী ক্রিকেট
- আপডেট সময় : ০৮:৫৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৬ বার পড়া হয়েছে
রাতের বৃষ্টিতেই থেমে গেছে বাংলাদেশ ও চিনের মধ্যকার এশিয়ান গেমস টি- টুয়েন্টি ম্যাচটি৷ বাংলাদেশ সময় সকাল ছয়টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও মাঠ ভিজা থাকায় তিনঘন্টা পরেও মাঠে গড়াতে পারেনি ম্যাচ৷
আইচি নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্ক শুকানোর পর গড়াতে পারে ম্যাচ৷ তবে খেলা না হলেও কোন সমস্যা নাই৷ আইসিসি র্যাংকিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে বিজয়ী ঘোষনা করা হবে৷
সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত৷ দু”দিন আগে এশিয়া কাপ ক্রিকেটে যাদের কাছে পরাজিত হয়েছিলো৷
শুক্রবার ভারত-জাপান কোয়ার্টার ফাইনালে যে ভারত নিরঙ্কুশ ফেবারিট, সেটি না বললেও চলে।
এশিয়া কাপের ব্যর্থতা ভুলে এশিয়ান গেমসে কতোটা ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ, সেটাই এখন দেখার অপেক্ষা।
এদিকে চীনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট এটিই সবচেয়ে বড় ম্যাচ। ২০১০ এশিয়ান গেমস সেমিতে চীনকে ৩৪ রানে অলআউট করে ৭ ওভারে ৯ উইকেটে জিতে যায় বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেই ম্যাচের আন্তর্জাতিক স্বীকৃতি ছিল না। যার অর্থ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে আজই প্রথম চীন পরীক্ষা বাংলাদেশের।
এশিয়ান গেমসে নারী ক্রিকেট দল এর আগে দুবার রুপা এবং একবার ব্রোঞ্জ জিতেছে।
বাংলাদেশ দলের ব্যাটার সোবহানা মুশতারিও এবার পদক নিয়ে দেশে ফেরার আশাবাদ রেখেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পাঠানো ভিডিও বার্তায়, ‘আমরা প্রথম অনুশীলন করলাম। এর আগে আমরা এশিয়ান গেমসে একটা পদক পেয়েছি (আসলে তিনটি)। আশা করছি, এবারও একটা পদক নিয়ে দেশে ফিরতে পারব।’
আইচি-নাগোয়ায় গতকাল সারা দিন বৃষ্টি হয়েছে। মূল মাঠের পাশের ফুটবল মাঠে অনুশীলনের সময় বৃষ্টির বাধায় পড়েছিল বাংলাদেশ দলও। আজ অবশ্য বৃষ্টির শঙ্কা কমই। তারপরও খেলা পণ্ড হলে আইসিসি টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করা হবে



















