ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হাসনাত আব্দুল্লাহ ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ, দুজন আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / ১৫৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে। যানজটের সময় তার গাড়িতে দুষ্কৃতকারীরা হামলা চলায় বলে পুলিশী সূত্রে জানা যায়। তরুন এই ছাত্র নেতার উপর হামলার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল নিন্দা জানিয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

তবে পুলিশ রোববার ৪ মে রাতেই হামলাকারীদের দুইজনকে আটক করেছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রবিউল হাসান। আটককৃতরা হলেন, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।

ডিসি রবিউল হাসান বলেন, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। চালকের ভাষ্য অনুযায়ী, পেছন থেকে মোটরসাইকেলযোগে দুর্বৃত্তরা এসে গাড়িতে হামলা চালায় এবং এতে গাড়ির কাচ ভেঙে যায়।

তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং অভিযানের নির্দেশ দেন। সেই অনুযায়ী আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছি। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে হাসনাত আব্দুল্লাহ’র গাড়ীতে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্বিবিদ্যালয়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। পাশপাশি কুমিল্লাতেও এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়। প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এনসিপি ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)।

রোববার (৪ মে) রাত সাড়ে ৮টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার-নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট স্বাধীনতা চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়িবহর জ্যামে আটকে পড়ে। এসময় ৪-৫টি মোটরসাইকেলে এসে তার গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। হামলায় হাসনাত হাতে আঘাতপ্রাপ্ত হন এবং গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ বিস্তারিত জেনে তাকে নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাসনাত আব্দুল্লাহ ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ, দুজন আটক

আপডেট সময় : ০১:২৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫