ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • / ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান সরকারের মাত্র তিন মাসেই মন্ত্রীপরিষদে পরিবর্তন। শুরুটা হলো আজ চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে। যদিও তার পদত্যাগ করা নিয়ে সোসালমিডিয়ায় নানা গুঞ্জন শুরু হয়ে গেছে। কি কারণে, কোন দূঃক্ষে মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করতে গেলেন, নাকি তাকে পদত্যাগে বাধ্য করানো হয়েছে, এই নিয়ে নেটিজেনদের সমালোনার শেষ নেই।

তবে তিনি তার স্বাক্ষর করা পদত্যাগ পত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। সোমবার (১ জুন) সকালে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে পদত্যাগপত্র জমা দেন চট্টগ্রাম বিষয়ক এই মন্ত্রী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন এ তথ্য নিাশ্চত করেছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন তিনি।
প্রথমবার সংসদ সদস্য হয়েই পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হন দীপেন দেওয়ান। একই মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

দীপেন দেওয়ানের বাবা সুবিমল দেওয়ান ছিলেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা। রাঙ্গামাটি জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। বাবার পথ অনুসরণ করে ২০০৬ সালে সরকারি চাকরি ছেড়ে (যুগ্ম জেলা জজ) বিএনপির রাজনীতিতে যোগ দেন দীপেন দেওয়ান। ছাত্র অবস্থায়ই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটি সরকারি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার পাঠ চুকিয়ে রাজনীতিতেই থিতু হওয়ার স্বপ্ন থাকলেও পরিবারের চাপে শেষ পর্যন্ত বিসিএসে পরীক্ষা দিতে বাধ্য হন ও সপ্তম বিসিএসে তিনি জুডিসিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত হয়ে চাকরিতে যোগ দেন।

দীপেন দওেয়ান ২০১০ সালে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হন। ২০১৬ সাল থেকে তিনি কেন্দ্রীয় বিএনপির ধর্মবিষয়ক সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

আপডেট সময় : ০৭:১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬