ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সংসদে হাসনাতের চ্যালেঞ্জ, দূর্নীতি বা অসততার প্রমাণ পেলেই পদত্যাগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / ৩৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোনো তদন্তে তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলেই সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন বলে জাতীয় সংসদ অধিবেশনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্র হাসনাত আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার বিকেলে সংসদে ব্যক্তিগত ব্যাখ্যা দিতে গিয়ে তিনি এ কথা জানান।

এর কয়েক ঘণ্টা আগে ময়মনসিংহ–১০ আসনে বিএনপির সংসদ সদস্য আক্তারুজ্জামান বলেছেন, অনেকে ‘জুলাই চেতনা’ বিক্রি করেন। তাদের অনেকে আগে রিকশায় চড়তেন। আর এখন প্রাডো গাড়িতে চড়েন।

এ প্রসঙ্গে হাসনাত বলেন, ‘একজন সংসদ সদস্য মন্তব্য করেছেন, যারা একসময় রিকশায় চলতেন, তারা এখন জুলাইয়ের চেতনা বিক্রি করে বিলাসবহুল প্রাডো গাড়িতে চলাফেরা করছেন। তিনি আমাদের উদ্দেশ্য করেই এই মন্তব্য করেছেন।’

এরপর সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সেনাবাহিনীসহ সব গোয়েন্দা সংস্থাই আপনাদের নিয়ন্ত্রণে। আমি অনুরোধ করছি, শুধু অভিযোগের ভঙ্গিতে কথা না বলে তদন্ত করুন। যদি আমার এক টাকার দুর্নীতি বা কোনো অসততার প্রমাণ দিতে পারেন, তাহলে আমি এই সংসদ থেকে পদত্যাগ করব।’

এর আগে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে হাসনাত বলেন, সরকার বা কোনো মন্ত্রীর সমালোচনা করলে নির্বাচনী এলাকার বাজেট বরাদ্দ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থেকে অনেক সংসদ সদস্য খোলামেলা কথা বলতে পারেন না।

স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা কথা বলতে ভয় পাই। কারণ সরকার বা কোনো মন্ত্রীর সমালোচনা করলে আমাদের নির্বাচনী এলাকার বাজেট বন্ধ হয়ে যাবে কিনা, এমন কোনো নিশ্চয়তা নেই। এ কারণেই আমরা অনেকে আওয়াজ কম করে কথা বলি।’

হাসনাত আরও বলেন, ‘মাননীয় স্পিকার, আমি অনুরোধ করছি, আমার এলাকার মানুষ যেন বঞ্চিত না হয়, তা নিশ্চিত করুন।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংসদে হাসনাতের চ্যালেঞ্জ, দূর্নীতি বা অসততার প্রমাণ পেলেই পদত্যাগ

আপডেট সময় : ১০:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬