২৯ ডিসেম্বর শুরু ৪৭ বিসিএসের অনলাইন আবেদন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / ৩০৪ বার পড়া হয়েছে
আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন ।
আজ বৃহস্পতিবার বিকেলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
এ বিসিএসের অনলাইন আবেদন ১০ ডিসেম্বর থেকে শুরু এবং ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু ৯ ডিসেম্বর সরকারি কর্ম কমিশন (পিএসসি) অনলাইন আবেদন অনিবার্য কারণে স্থগিত করে।



















