ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি, কঠোর হঙ্কার নিষিদ্ধ আ.লীগের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ত‍ারেক রহমান মালয়শিয়া,চীন সফর শেষে আজ সোমবার যুক্তরাষ্ট্র সফরে রওনা হয়েছেন। বিমানে চড়ার ‍আগেই বিএনপি’র নতুন চেয়ারম্যান এবং দেশের নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং তাকে গণসংবর্ধনা দিতে নিউয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি দেখা গেছে। আমেরিকান প্রবাসী বিএনপি সমর্থকরা জ্যাকসন হাইটসে গত কয়েকদিনব্যাপী স্বাগত মিছিল ও প্রস্তুতি সভা করেছিল। সোস্যাল মিডিয়া ফেসবুকে সেই প্রস্তুতির দৃশ্য ভাইরাল হতে দেখা যায়।

মুলত জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে দেশ ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরসঙ্গী রয়েছেন সহধমির্ণী ডা. জুবা্ইদা রহমান। সন্ধ্যা নাগাদ তারেক রহমান জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছাতে পারেন।

এদিকে  বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসসহ ম্যানহাটনের বিভিন্ন পয়েন্টে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। বিএনপি সমর্থকরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, মিছিলে মিছিলে মুখরিত করে তুলেছেন। অন্যদিকে তা প্রতিহত করতে মারমুখি অবস্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী সমর্থকরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে ঘিরে বেশ কিছুদিন আগে নারায়নগঞ্জের গডফাদার খ্যাত এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শামীম ওসমান কতৃক বিএনপির এই প্রস্তুতি বানচাল করতে সমর্থকদের উৎসাহিত করতে দেখা যায়। যা স্যোসাল মিডিয়ায় ভেসে বেড়াতে দেখা যায়। এইবার তা বাস্তবে রুপ দিতে মাঠে নেমে পড়েছে তারা। সব মিলে এক চরম উত্তাপ বইছে নিউইয়র্কের জ্যাকশন হাইটসের ম্যানহাটনে। যা সামাল দিতে গিযে হিশশিম খেতে হচ্ছে যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা ‍বিাহিনীকে।

তথ্যসূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে প্রবাসী বাংলাদেশিদের গণসংবর্ধনা অনুষ্ঠান বাতিলের পূর্বে যুক্তরাষ্ট্র বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় সমর্থকরা পাল্টাপাল্টি কর্মসূচি হাতে নেয়।

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা মানবাধিকার ও সংখ্যালঘু অধিকারসহ নানা বেনামে এবং সরাসরি অন্তত প্রতিবাদ ও অবস্থান কর্মসূচির অনুমতি নিয়েছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য অবস্থানস্থল ম্যানহাটনের গ্র্যান্ড হায়াতসহ কয়েকটি হোটেলের সামনেও এসব কর্মসূচির পরিকল্পনা রয়েছে।

সম্প্রতি কুইন্সে এক দলীয় সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এই সফর ঘিরে কর্মসূচিকে ‘খেলা নয়, সরাসরি যুদ্ধ’ বলে অভিহিত করেছেন।

স্থানীয় একটি টেলিভিশনে প্রচারিত তার এই বক্তব্য নিয়ে প্রবাসী রাজনীতিতে নতুন করে উদ্বেগ ও উত্তেজনা তৈরি হয়েছে। বিএনপির নেতারা একে চরম উসকানিমূলক বলে আখ্যা দিয়েছেন।

অপরদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদ জানান, প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানো, হোটেলের চারপাশে উপস্থিতি এবং সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তবে নিউইয়র্ক বিএনপির সাংগঠনিক কাঠামোর ঘাটতি ও দলীয় কোন্দলের কারণে দুই পক্ষের মুখোমুখি কর্মসূচিতে বিশৃঙ্খলা বা সংঘাতের ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতারা।

উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এবারের সফরে নিরাপত্তার বিষয়টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিমানবন্দর, হোটেল ও অনুষ্ঠানস্থলের বাইরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বিক সমন্বয় করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি, কঠোর হঙ্কার নিষিদ্ধ আ.লীগের

আপডেট সময় : ০৬:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬