ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লিগের শুরুতেই ড্র করলো আবাহনী, গোল উৎসবে শুরু ফর্টিজের

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হয়ে গেছে। শুরুতেই ড্র করলো রানার্স আপ ও ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। অন্যদিকে গোল উৎসব দিয়ে শুরু করলো ফর্টিজ ফুটবল ক্লাব।আবাহনী  গোল শুন্য ড্র করেছে পিডব্লিডি এসসি’র বিপক্ষে। অন্যদিকে একই দিন চট্টগ্রাম সিটির বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় নিয়ে মৌসুম শুরু করেছে ফর্টিজ।

প্রথম দিন মাঠে গড়ায় মোট পাঁচটি ম্যাচ। দিনের সবচেয়ে বড় ব্যবধানের জয়টি তুলে নেয় ফর্টিজ ফুটবল ক্লাব। চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ৬-০ গোলে গুঁড়িয়ে দেয় তারা। এই দুর্দান্ত জয়ের মাধ্যমে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে দলটি।

দিনের অন্য ম্যাচগুলোতে বড় জয় পেয়েছে সিটি ক্লাবও। তারা ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে তারা। ফকিরাপুল ইয়াং ম্যানস ক্লাব ২-১ ব্যবধানে ঢাকা ওয়ান্ডারার্সকে পরাজিত করে তিন পয়েন্ট অর্জন করেছে। এ ছাড়া পুলিশ এফসি ১-০ গোলে রহমতগঞ্জ এমএফএসকে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লিগের শুরুতেই ড্র করলো আবাহনী, গোল উৎসবে শুরু ফর্টিজের

আপডেট সময় : ০৮:১৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬