ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ ডাউন
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৩২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / ৩৬৬ বার পড়া হয়েছে
মেটা মালিকানাধীন ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা।
ডাউনডিটেকটর ডটকম জানায়, এক লাখের বেশি ফেসবুক ব্যবহারকারী, ৭০ হাজারের বেশি ইনস্টাগ্রাম অ্যাক্সেস করতে সমস্যায় পড়েছেন বলে অভিযোগ জানিয়েছেন। এ ছাড়া, ১২ হাজারের বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী অভিযোগ জানিয়েছেন।
রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, এই ব্যাপারে তাৎক্ষণিকভাবে মেটা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অনেক ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাদের এক্স-হ্যান্ডলে লিখেছেন, এই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে গেলে বারবার লেখা আসছে ‘সামথিং ওয়েন্ট রং’।
















