ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আরেকটি ইনিংস পরাজয়ের মুখে পড়ছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রানের দূর্গ গড়ে চলছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা৷ সেঞ্চুরিয়ান মাঠে যেখানে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানেই অল আউট হন টাইগাররা, সেখানে মঙ্গলবার দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ ১১৫ ওভারে ৪৯৪ রান৷ বুধাবারে তাদের দলীয় সংগ্রহ যে পাঁচশত রান ছাড়িয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না৷ তাতে আরেকটি ইনিংস পরাজয়ের আশঙ্কা দেখা দিয়েছে৷ দিনশেষে এখনি ৪০৩ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা৷ ৯১ বলে ৬৭ রানে অপরাজিত আছেন মার্কো ইয়ানসিন আর এক বলে শূন্য রানে সিমন হারমার।

প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা যেখানে শেষ করেছিল, দ্বিতীয় দিনে যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন তারা। তবে এর ফাঁকে বাংলাদেশকে মোমেন্টাম এনে দিয়েছিলেন খালেদ আহমেদ। দিনের ১৩তম ওভারেই যুবায়ের হামজাকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ইনিংসের ৩১তম ওভারে ৬১ বলে ২৭ রান করে সাজঘরের পথ ধরেন তিনি।

তবে সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। চার নম্বরে নামা টনি ডি জর্জিকে নিয়ে তৃতীয় উইকেটে জুটি বাঁধেন অ্যাকারম্যান। এই জুটতেই টেস্ট ক্যারিয়ারে নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন অ্যাকারম্যান। এরপর দেড়শ স্পর্শ করার পরই তাকে ফেরান শরিফুল। ১৩৮ বলে ১৫০ রান করে এলবিডব্লিউয়ের শিকার হন অ্যাকারম্যান।

প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে যাচ্ছিলেন খালেদ আহমেদ। সেটার পুরস্কারও পান তিনি। বিরতি থেকে ফিরে জুটি বাঁধার চেষ্টায় ছিলেন টনি ডি জর্জি আর ম্যাথিউ ব্রিটজকে। ৫৩তম ওভারে খালেদের বলে শর্ট কাভারে জাকের আলী অনিকের হাতে ক্যাচ দিয়ে ব্রিটজকে (৩৯ বলে ২০) ফিরে ভাঙে এই জুটি।

এরপর উইকেটে আসা রায়ান রিকেল্টনকে বেশি সময় উইকেটে টিকতে দেননি শরিফুল ইসলাম। প্রথম ম্যাচে বাংলাদেশের ক্যাচ মিসের সুযোগ নিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। তবে এ ম্যাচে আর তাকে সেই সুযোগ দেয়নি বাংলাদেশ। ইনিংসের ৬২তম ওভারে ২৪ বলে ২০ রান করা রিকেল্টনকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ফেরান শরিফুল।

এরপর ইনিংসের ৬৯তম ওভারে মুমিনুল হকের পরপর দুই বলে রিভিউয়ের ঘটনা ঘটে। ওভারের প্রথম বলেই টনি ডি জর্জির বিপক্ষে এলবিডব্লিউয়ের আবেদন করে বাংলাদেশ। কিন্তু জোড়াল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান জর্জি।

পরের বলে আবারও এলবিডব্লিউয়ের জন্য আবেদন করে বাংলাদেশ। এবার আবেদনে সাড়া দেন আম্পায়ার। আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানান ডি জর্জি। তবে রিভিউয়ে দেখা যায় বল লেগ স্ট্যাম্প মিস করে চলে যায়। ঘটনাবহুল এই সেশনে আর কোনো উইকেট পায়নি বাংলাদেশ।

তবে তৃতীয় সেশনে মাঠে নেমে উইকেট পেতে খুব বেশি দেরি হয়নি বাংলাদেশের। সেশনের অষ্টম আর ইনিংসের ৮৬তম ওভারে হাফসেঞ্চুরি করা টনি ডি জর্জিকে ফেরান তাসকিন আহমেদ। ১৩৭ বলে ৬৬ রান করা জর্জিকে ফিরিয়ে ষষ্ঠ উইকেটে ৯২ রানের জুটি ভাঙেন তিনি।

জর্জিকে ফেরালেও অলরাউন্ডার উইয়ান মুল্ডার তুলে নেন সেঞ্চুরি। দারুণ দায়িত্বশীল ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন। তবে দিনের শেষ বলের আগে তাকে ফিরিয়ে দেন পার্ট-টাইম বোলার তাওহিদ হৃদয়। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৭৮ বলে ১০০ রান করেন তিনি।

অ্যাকারম্যানের দেড়শ, মুল্ডারের সেঞ্চুরি, জর্জির হাফসেঞ্চুরিতে দ্বিতীয় দিন পাঁচ শ ছোঁয়া রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। লিড পেয়েছে ৪০৩ রানের।

এর আগে ৯ উইকেট হাতে রেখে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। অপরাজিত থেকে ব্যাটিংয়ে নেমেছিলেন অ্যাকারম্যান আর যুবায়ের হামজা।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৩.৩ ওভারে ৯১/১০ (তামিম ৩, রবিন ২৩, মুমিনুল ১৮, শান্ত ৪, হৃদয় ১৯, লিটন ৮, জাকের ১, শরিফুল ২, তাসকিন ২, খালেদ ০, ইবাদত ০*; রাবাদা ৯-৪-২৩-৩, ইয়ানসেন ১০.৩-৪-১৭-৩, নরকিয়া ৬-৩-১০-২, মুল্ডার ৬-০-১৫-১, হারমার ২-০-১৭-১)

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ১১৫ ওভারে ৪৯৪/৭ (মার্করাম ২১, অ্যাকারম্যান ১৫০, হামজা ২৭, জর্জি ৬৬, ব্রিটজকে ২০, রিকেল্টন ২০, মুল্ডার ১০০, ইয়ানসেন ৬৭*, হারমার ০*; তাসকিন ১৮-২-৬১-১, শরিফুল ২১-৩-৯৫-২, খালেদ ২১-৪-৮৮-২, ইবাদত ১৯-৩-৮৯-১, শান্ত ১-০-২০-০, মুমিনুল ২৩-০-৯২-০, হৃদয় ১২-১,৪৫-১)

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আরেকটি ইনিংস পরাজয়ের মুখে পড়ছে বাংলাদেশ

আপডেট সময় : ১২:৩৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬