ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সেঞ্চুরিয়ানে প্রথম দিনেই বিধ্বস্ত বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • / ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জোহানসবার্গ টেস্ট হারলেও বাংলাদেশের শুরুটা ছিল প্রশংসনীয়৷ পাঁচদিনে গিয়েছিল ম্যাচ৷ আজ থেকে শুরু হওয়া সেঞ্চুরিয়ন টেস্টের স্থায়ীত্ব ততোদিন পর্যন্ত যাবে কিনা শুরুতেই দেখা দিয়েছে সে শঙ্কা৷ বৃষ্টি বাধা টেস্টের প্রথম দিনেই ব্যাটিং এবং বোলিংয়ে বিধ্বস্ক বাংলাদেশ৷

প্রথম সেশনটা বৃষ্টির পেটে গেলেও বাকি দুটি সেশনে ছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দোদন্ড দাপট৷ ব্যাটিং এবং বোলিং দু’দিকেই শাসন করেছ তারা৷ ফলে একপেশে আধিপত্য করে দিন শেষ করেছে স্বাগতিকরা৷

আজ সোমবার (২৩ নভেম্বর) সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ১৭ ওভার ব্যাটিং করে এক উইকেট হারিয়ে ৮৮ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। ফলে এখন আর তিন রানে পিছিয়ে আছে প্রোটিয়ারা। ৫৩ বলে ৪৬ রানে অপরাজিত অ্যাকারম্যান আর ২৭ বলে ৯ রানে জুবায়ের হামজা।

বাজে ব্যাটিংয়ের পর বোলিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকাকে কিছুটা চেপে ধরেছিল বাংলাদেশ। ইনিংসে দ্বিতীয় ওভারের চতুর্থ বলে এইডেন মার্করামের বিপক্ষে শরিফুল ইসলামের এলবিডব্লুর আবেদনে সাড়া দেন আম্পায়ার। তবে মার্করাম রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে।

এরপর অনেকটা ওয়ানডে স্টাইলে খেলতে থাকেন তিনি। উদ্বোধনী জুটিতেই অর্ধশত রানের কাছে চলে গিয়েছিল স্বাগতিকরা। ইনিংসের দশম ওভারে এসে মার্করামকে ফিরিয়ে জুটি ভাঙেন ইবাদত হোসেন। ইবাদতের খাটো লেংথের বল পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ লিটন দাসের হাতে ক্যাচ দেন মার্করাম। ২৩ বলে ২১ রান করে ফেরেন তিনি।

শেষ বিকেলে বাংলাদেশের লড়াই অতটুকুই। এরপর আর কোনো প্রতিরোধই করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে জুটি গড়ে অনায়াসে দিন পার করে দেন দুই ব্যাটার হামজা আর অ্যাকারম্যান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩.৩ ওভার ব্যাট করে ৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে লজ্জার রেকর্ড গড়ে সফরকারীরা। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জার রেকর্ড এখন বাংলাদেশ। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার মাটিতে এটি বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন রানের ইতিহাস। তবে প্রথম ইনিংসে এটা সর্বনিম্ন রানের অপ্রত্যাসিত রেকর্ডং।

প্রায় তিন ঘন্টা বৃষ্টি শেষে শুরু হয়েছিল খেলা। কিন্তু এরপর বাংলাদেশ যা খেলল, সেটা দেখে সমর্থকরা বোধহয় আফসোস করে বলছেন, বৃষ্টিই বোধহয় ভালো ছিল! ৩ ঘন্টা ব্যাটিং করে ৯১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। পুরো ইনিংসে মাত্র ৩জন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। মার্কো ইয়ানসেনের করা দ্বিতীয় ওভারের পঞ্চম বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তামিম। অফ স্টাম্পের বাইরে লাফিয়ে ওঠা বলটা চাইলে ছেড়ে দিতে পারতেন তিনি। ফেরার আগে ৯ বলে ৩ রান আসে তার ব্যাট থেকে।

শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে ৬৯ বল খেলে ৩৪ রানের জুটি গড়েছিলেন আরেক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন আর মুমিনুল হক। দুয়েকটি সুযোগ দিলেও দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা। তবে ১৪তম ওভারে আনরিখ নরকিয়ার ডেলিভারিতে পরাস্ত হন রবিন। বোল্ড হয়ে ফেরার আগে করেন ৪০ বলে ২৩ রান।

নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসে নরকিয়াকে চার মেরে শুরু করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু পরের বলেই বোল্ড হয়ে যান তিনিও। ২ বল থেকে আসে মোটে ৪ রান। এতে পঞ্চাশ রানের আগেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

পঞ্চাশের আগেই ৩ উইকেট হারানোর পর উইকেটে ছিলেন মুমিনুল হক আর তাওহিদ হৃদয়। খাদের কিনারায় পড়া বাংলাদেশকে টেনে তোলার গুরু দায়িত্ব ছিল তাদের কাঁধে। অভিজ্ঞ হিসেবে দায়িত্বটা বেশি ছিল মুমিনুলের। কিন্তু হতাশ করে ফেরেন তিনি। প্রথম ম্যাচের মতো ব্যর্থ হয়েছেন এদিনও। ২১তম ওভারে উইয়ান মুল্ডারের বলে বোল্ড হওয়ার আগে ৫১ বলে ১৮ রান করেন তিনি।

মুমিনুল ফেরার পর উইকেটে ছিলেন প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সম্মান বাঁচানো লিটন দাস আর হৃদয়। তবে আজ পারলেন না দুজনের একজনও।

২৬তম ওভারে মার্কো ইয়ানসেনের অফ স্টাম্পের অনেক বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে গালিতে ধরা পড়েন লিটন। চাইলেই তিনি ছেড়ে দিতে পারতেন এই বলটা। এমন বল কী ভেবে লিটন খেলে উইকেট দিয়ে আসলেন সেটি ড্রেসিংরুমে বসে হয়ত লিটন নিজেই চিন্তা করেছেন। ফেরার আগে ১৬ বলে ৮ রান করেন তিনি।

পরের ওভারেই সাইমন হারমারের বলে ফেরেন হৃদয়। উইকেট থেকে বের হয়ে বড় শট খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ করতে পারেননি। ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে। কয়েকবারের চেষ্টায় সেটি তালুবন্দি করেন এইডেন মার্করাম। ৪২ বলে ১৯ রান করে হৃদয় ফেরেন হৃদয় ভেঙে।

এক সেশনেই ৬ উইকেট হারিয়ে শত রান করতে না পারার শঙ্কা জাগিয়ে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফেরার পর সেই শঙ্কাই বাস্তব হয়। একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে বাংলাদেশের আশা হয়ে ছিলেন জাকের আলী অনিক। বিরতি থেকে ফিরে পঞ্চম ওভারেই কাগিসো রাবাদার বলে বিদায় নেন জাকের। এর আগে ২০ বল থেকে করেন ১ রান।

জাকেরের আগেই অবশ্য বিদায় নিয়েছিলেন শরিফুল ইসলাম (২ বলে ২)। তাসকিন আহমেদ (১০ বলে ২) ও খালেদ আহমেদও (৪ বলে শূন্য) একশ ছোঁয়াতে পারেনি বাংলাদেশকে। ৩৩.৩ ওভারে খালেদ ফিরলে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)

বাংলাদেশ প্রথম ইনিংস : ৩৩.৩ ওভারে ৯১/১০ (তামিম ৩, রবিন ২৩, মুমিনুল ১৮, শান্ত ৪, হৃদয় ১৯, লিটন ৮, জাকের ১, শরিফুল ২, তাসকিন ২, খালেদ ০, ইবাদত ০*; রাবাদা ৯-৪-২৩-৩, ইয়ানসেন ১০.৩-৪-১৭-৩, নরকিয়া ৬-৩-১০-২, মুল্ডার ৬-০-১৫-১, হারমার ২-০-১৭-১)

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস : ১৭ ওভারে ৮৮/১ (মার্করাম ২১, অ্যাকারম্যান ৪৬*, হামজা ৯*; তাসকিন ৪-১-২০-০, শরিফুল ৪-০-২৯-০, খালেদ ৫-১-২০-০, ইবাদত ৪-০-১৯-১)

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেঞ্চুরিয়ানে প্রথম দিনেই বিধ্বস্ত বাংলাদেশ

আপডেট সময় : ১১:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬