ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রয়োজনে নতুন ভৌগোলিক অঞ্চলেও ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুঙ্কার দিয়েছে ইরান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
প্রয়োজনে ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে ইরান। দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রয়োগে আর কোনো সীমাবদ্ধতা নেই বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা আলি বেলালি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আলি বেলালি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর সম্ভাব্য কোনো মার্কিন হামলায় যেসব দেশ অংশ নেবে, তারাও তেহরানের পাল্টা আঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। নতুন অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের অবকাঠামো ও প্রস্তুতি ইরানের রয়েছে। ক্ষেপণাস্ত্রের মজুত, পরিচালন কেন্দ্র কিংবা সামরিক সরঞ্জামের ক্ষেত্রে আইআরজিসির কোনো ঘাটতি বা সীমাবদ্ধতা নেই বলেও তিনি দাবি করেন।
আঞ্চলিক বর্তমান পরিস্থিতি নিয়ে নানা পরস্পরবিরোধী খবর প্রচারের সমালোচনা করে বেলালি একে ‘শত্রুর মনস্তাত্ত্বিক যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের ভিত্তিহীন প্রতিবেদন প্রচার করা হচ্ছে। ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হলে দেশটির সশস্ত্র বাহিনী ‘কঠোর ও চূড়ান্ত’ জবাব দেবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, এর আগে গত ৫ নভেম্বর ইরানি সংবাদমাধ্যম আল-আলম নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারেও প্রায় একই সুরে হুঁশিয়ারি দিয়েছিলেন আইআরজিসির এই জ্যেষ্ঠ উপদেষ্টা। সে সময় তিনি উল্লেখ করেছিলেন, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং মার্কিন বাহিনীকে অবশ্যই এই সীমার বাইরে সরে যেতে হবে।
বেলালি আরও জানান, নিজস্ব উৎপাদন সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র অবকাঠামোর বিকেন্দ্রীকরণের ফলে কোনো সামরিক হামলা অব্যাহত থাকলেও আইআরজিসি নির্বিঘ্নে তাদের অভিযান চালিয়ে যেতে সক্ষম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রয়োজনে নতুন ভৌগোলিক অঞ্চলেও ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুঙ্কার দিয়েছে ইরান

আপডেট সময় : ০৮:৪৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬