ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / ৪৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২১ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সম্মিলিত প্রতিরোধ ও পাল্টা আক্রমণ দেশের স্বাধীনতা অর্জনের সংগ্রামে নতুন মাত্রা যোগ করেছিল।

আজ শুক্রবার (২০ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বাণীতে তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। এই সমন্বিত অভিযানে মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্য এবং দেশপ্রেমিক সাধারণ মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন। এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের লড়াই নতুন গতি ও মাত্রা লাভ করে। সশস্ত্র বাহিনীর ইতিহাসে দিনটির বিশেষ গুরুত্ব বিবেচনায় প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।

প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমানের সামরিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক হিসেবে তার ভূমিকার পাশাপাশি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা হিসেবে তার সম্পৃক্ততা বাংলাদেশের জন্ম ও সশস্ত্র বাহিনীর ইতিহাসে একটি অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক ঘটনা।

সশস্ত্র বাহিনীর অবদান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য এবং সংকল্পবদ্ধ শৃঙ্খলার মধ্য দিয়ে গড়ে ওঠা এই বাহিনী জাতির একটি গর্বিত প্রতিষ্ঠান। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাদের অসীম সাহসিকতা বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায় হয়ে রয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যরা নিরলসভাবে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাহিনীর সদস্যদের অংশগ্রহণ বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। সততা, দক্ষতা ও কর্মক্ষমতার মাধ্যমে তারা বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছেন। শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে বাংলাদেশের স্বীকৃতি পুরো জাতির জন্য গৌরবের। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশের অভ্যন্তরীণ সংকট ও দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথাও বাণীতে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময়ে বাহিনীর সদস্যরা বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। দেশের মানুষের পাশে দাঁড়ানোর এই দায়িত্বশীলতা সশস্ত্র বাহিনীকে জনগণের আস্থার প্রতীকে পরিণত করেছে।

সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা উল্লেখ করে তারেক রহমান বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন। তার উদ্যোগে সশস্ত্র বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার প্রতিষ্ঠানে পরিণত করার কাজ এগিয়ে যায়। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও বাহিনীর আধুনিকায়ন অব্যাহত ছিল।

তিনি বলেন, উন্নত বিশ্বের সশস্ত্র বাহিনীর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশের বাহিনীকে প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বিস্তারিত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই আধুনিকায়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে বাণীতে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক হচ্ছে তার সশস্ত্র বাহিনী। বিভিন্ন সময়ে বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি এই বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সশস্ত্র বাহিনী তার সাফল্যের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।

মুক্তিযুদ্ধের পাশাপাশি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা স্মরণ করেন তারেক রহমান। তিনি বলেন, ওই গণঅভ্যুত্থানে বাহিনীর ভূমিকা দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল। একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের সততা, পেশাদারত্ব, দক্ষতা ও কর্মক্ষমতা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছে।

বাণীর শেষাংশে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীরশ্রেষ্ঠদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ ছাড়া দেশমাতৃকার স্বার্থে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সদস্যের প্রতিও তিনি গভীর সম্মান ও শ্রদ্ধা নিবেদন করেন।

সবশেষে প্রধানমন্ত্রী ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর সব সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন : প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:২৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬