ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অ্যাাকারম্যানকে বিদায় করে শেষ বিকালে বাংলাদেশের ম্যাচ উত্তেজনা

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগেরদিন তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে দলীয় স্কোর ৩২৭৷ আজ দ্বিতীয় দিনে সেঞ্চুরিতে নাম লিখিয়ে লিটন কুমার দাস দলীয় ইনিংসের সমাপ্তি টানেন ৪০০ রানে৷

জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে ব্যাটিংয়ে পিছিয়ে ছিলেন না স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ব্যাটাররাও৷ দিনশেষে ৬২ ওভার ৪ উইকেটে স্বাগতিকদের ২৮৭ রানের সংগ্রহশালা জানান দিচ্ছে সে কথা৷ যদিও দিন শেষে এখনো বাংলাদেশের চেয়ে ১১৩ রান পিছিয়ে তারা৷

টেস্ট নয, প্রোটিয়া ব্যাটাররা ঠিক যেন ওয়ানডে ক্রিকেট খেলছিলেন৷ এরপর লম্বা সময় উইকেট শুন্য রেখে বাংলাদেশী বোলারদের রীতিমতো জ্বালাতন ছিটিয়ে দেয়া৷

ব্যাটহাতে এই কাজটি করেছেন অ্যাকারম্যান ও জুবাইর হামজা৷  মারকুটে ব্যাট চালিয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরিতে নাম লিখান ওপেনিং ব্যাটার অ্যাকারম্যান৷ অপর ব্যাটসম্যান জুবাইর হামজাও ছুটেছিলেন সমানতালে৷ এইডেন মার্করামের উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেট জুটিতে তারা ২০২ রান গড়েন৷

এই দুই ব্যাটারকে পরাস্ত করতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক শান্ত একের পর এক বোলিংয়ে পরিবর্তন আনেন৷ কিন্তু কোন কিছুতেই কাজ হচ্ছিলো না৷ অবশেষে পার্টটাইম স্পিন বোলার মুমিনুলকে দিয়ে পেলেন সফলতা৷ মুমিনুলে বিদায় নেন অ্যাকারম্যান৷ বাংলাদেশ শিবিরে ফিরলো স্বস্তি৷

এরপর শেষ বিকেলে পেসার হাসান মাহমুদের জোড়া আঘাতে কিছুটা উত্তেজনা নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করলো শান্ত বাহিনী৷

উইকেটে আছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ১৯ এবং উইকেটকিপার ব্যাটার রায়ান রিকেলটন ৭ রানে।

এদিন প্রথম সেশনে মাত্র ৫ ওভার বোলিংয়ের সুযোগ পেয়েই সাফল্য পায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে অফ স্টাম্পের বাইরে ভালো লেংথের বলে এইডেন মার্করামকে (৪) উইকেটকিপার লিটন দাসের ক্যাচ বানান হাসান। ৫ রানে ভাঙে উদ্বোধনী জুটি। পঞ্চম ওভারেই জুবাইর হামজাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন তাসকিন, কিন্তু বলটি ‘নো’ হওয়ায় নিশ্চিত আউট থেকে বেঁচে যান এই প্রোটিয়া ব্যাটার।

এরপর স্বাগতিক ব্যাটারদের অনুকুলে চলে যায় ম্যাচের নিয়ন্ত্রণ৷ ব্যাট হাতে রীতিমতো শাসন করেছেন বাংলাদেশি বোলারদের৷ টানা ৪০ ওভার করেছেন শাসন৷

অভিষেক টেস্ট ম্যাচেই বাংলাদেশি বোলারদের শাসন করে ওপেনার অ্যাকারম্যান নাম লিখিয়েছেন সেঞ্চুরিতে৷ খেলেছেন ১২৫ বলে ১৪টি বাউন্ডারি৷ একেবারেই ওয়ান ডে স্টাইলের ব্যাটিং৷  সেট ব্যাটার হামজাও ছুটছিলেন সেঞ্চুরির দিকে, তবে ১৭ রান দূরে থাকতেই তাকে প্যাভিলিয়নের পথ ধরান মুমিনুল হক।

এই উইকেটের জন্য অবশ্য অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও কৃতিত্ব দেয়া যেতে পারে। একাধিকবার বোলিং পরিবর্তন করেও যখন জুটি ভাঙতে পারছিলেন না বাংলাদেশের বোলাররা, তখন শান্ত বল তুলে দেন মুমিনুল হকের হাতে। আস্থার প্রতিদান দিয়ে এই পার্টটাইম স্পিনার ১২৯ বলে ৮৩ রান করা হামজাকে লিটনের গ্লাভসবন্দী করে ২০২ রানের জুটি ভাঙেন। এই ব্রেকথ্রু আসার পর ম্যাচের চিত্র বদলাতে শুরু করে।

সেঞ্চুরির পর দ্রুত রান তুলতে গিয়ে হাসান মাহমুদকে উড়িয়ে মারতে যান অ্যাকারম্যান, কিন্তু বাউন্ডারির সামনে তাসকিন আহমেদকে ক্যাচ দিয়ে থামেন তিনি। ফেরার আগে ১৬৪ বলে ২১টি চার ও ১টি ছক্কায় খেলেন ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস। পাঁচে নামা ম্যাথু ব্রিটজকেও বেশিক্ষণ টিকতে দেননি হাসান। ৫৯তম ওভারের শেষ বলে এই মিডল অর্ডার ব্যাটারকে (২) ফের লিটনের ক্যাচের ফাঁদে ফেলেন তিনি।

শেষ বিকেলে মাত্র ১১ রানের ব্যবধানে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। এখন তৃতীয় দিনের সকালে দ্রুত উইকেট তুলে নিয়ে লিড নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে শান্তর দল।

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করে কখনো হারেনি কোনো দল। এ পর্যন্ত ২১ বারের মধ্যে ৭ বার ড্র হয়েছে, ১২ বার জয় এসেছে প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করার পর। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ কি পারবে সেই রেকর্ড ধরে রাখতে?

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৬২ ওভারে ২৮৭/৪ (মার্করাম ৪, অ্যাকরমান ১৫৭, হামজা ৮৩, বাভুমা ১৯*, ব্রিটজকে ২, রিকেলটন ৭*; তাসকিন ০/৪৫, হাসান ৩/৬২, ইবাদত ০/৩৬, মিরাজ ০/১০১, মুমিনুল ১/৩৬)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ১০১.২ ওভারে ৪০০/১০ (মাহফিজুল ০, তানজিদ ৬৭, মুমিনুল ০, শান্ত ১২, হৃদয় ১৩৭, মুশফিক ০, লিটন ১২০, মিরাজ ১০, হাসান ১৬, তাসকিন ১৭, ইবাদত ১*; রাবাদা ৫/৫১, পিটারসেন ৪/৯২, ইয়ানসেন ১/৫৪)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অ্যাাকারম্যানকে বিদায় করে শেষ বিকালে বাংলাদেশের ম্যাচ উত্তেজনা

আপডেট সময় : ১২:৪৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬