ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জাপান- ব্রাজিল জমজমাট লড়াইয়ে ২-১ গোলে এগিয়ে জাপান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরে মুখোমুখি হয়েছে জাপান ও ব্রাজিল। প্রথমার্ধের খেলা শেষে জাপান ২-১ গোলে এগিয়ে আছে। শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।

ম্যাচের শুরুতে জাপান এগিয়ে যায়। ১৫ মিনিটে রিটসো ডোয়ানের সেট আপ থেকে গোল করেন তাকেফুসা কুবো। ৪ মিনিটের ব্যবধানে জাপান দ্বিতীয় গোলের দেখা পায়। এবার মিডফিল্ডার কেইতো নাকামুরা গোল করে দলকে এগিয়ে নেন।

গোল শোধে মরিয়া ব্রাজিল ৩৩ মিনিটে ব্যবধান কমায়। রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার ভিনিসিয়ুস জুনিয়র গোলটি করেন। ব্রুনো গুমারেজের বাড়ানো পাস থেকে ভিনিসিয়ুসের ফিনিশিংয়ে ব্রাজিল গোল ব্যবধান কমায়।

প্রথমার্ধে ব্রাজিল জাপানের গোলপোস্টে ৭ শট নিলেও লক্ষ্যভেদে রাখতে পেরেছে মাত্র ৩টি। জাপান বেশ চাপে রেখে তাদেরকে। সঙ্গে ফাউল করছে বেশ। প্রথমবার্ধেই জাপান ১২টি ফাউল করেছে। বিপরীতে ব্রাজিলের ফাউল ২টি।

দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল বিশ্বকাপের মঞ্চে। গত জুনে ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের রোমাঞ্চকর লড়াইয়ে জাপানকে ২-১ গোলে হারিয়েছিল কার্লো আনচেলত্তির দল। তার আগে ২০২৫ সালের অক্টোবরে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল ব্লু সামুরাইরা। সাম্প্রতিক এই দ্বৈরথের কারণে আজকের প্রীতি ম্যাচটি নিয়েও ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি উত্তেজনা কাজ করছে।

সিঙ্গাপুরে জাপান এখন পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে। শেষ হাসিটা কে হাসতে পারে সেটাই দেখার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাপান- ব্রাজিল জমজমাট লড়াইয়ে ২-১ গোলে এগিয়ে জাপান

আপডেট সময় : ০৬:১৩:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬