ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লড়াই করেও ভারতকে হারাতে পারেন ভুটান

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ৬৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফ চ্যাম্পিয়নশিপে অনুর্ধ-২৩ দল পাঠিয়েছে ভারত৷ সেই দলটিই কিনা পৌছে গেছে ফাইনালে৷ গ্রুপ পর্ব থেকেই হারতে হয়নি কোন ম্যাচে৷ শতভাগ জয় নিয়ে সেমিফাইনাল খেলতে নামা ভারত হারালো দূর্বল ভুটানকে৷ সে সুবাদে সবার আগে তারা পৌছে যায় কাঙ্খিত ফাইনালে৷

শনিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে নওশাদ মুসার দল।

সাফে এবারের আসরসহ ১৫ বার অংশ নিয়ে ১৪ বারই ফাইনালে উঠেছে ভারত। এর মধ্যে ৯ বার চ্যাম্পিয়ন এবং ৪ বার রানার্সআপ হয়েছে তারা। একবারই ফাইনালে উঠতে পারেনি দলটি। ২০০৩ সালে হয়েছিল তৃতীয়।

শনিবার ভুটানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ভারত। ম্যাচের ৯ মিনিটে বিষ্ণুর গোলে এগিয়ে যায় তারা। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার চিংলেনসানা সিং। শুরুতে দুই গোল হজম করে কিছুটা আক্রমণাত্মক হয়ে ওঠে ভুটান। তবে প্রথমার্ধে ভারতের জমাট রক্ষণ তারা ভাঙতে পারেনি।

ভুটান প্রথমার্ধে তিনটি আক্রমণ থেকে মাত্র একবার ভারতের গোলমুখে শট নিতে পেরেছে। অন্যদিকে ভারত চারটি শট নিয়ে তিনটিই লক্ষ্যে রেখেছে। বল দখল ও আক্রমণেও প্রথম ৪৫ মিনিটে স্পষ্ট আধিপত্য ছিল ভারতীয়দের।

বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভুটান। ৪৭ মিনিটে চেনচোর শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল হেডে জালে পাঠান কিনজাং তাশি। প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি মুনির আলকাতিরি। তবে ভুটানের খেলোয়াড়দের আবেদনের পর ভিএআর পর্যালোচনা করে গোলের সিদ্ধান্ত দেন তিনি। তাতে ম্যাচে ফেরার আত্মবিশ্বাস পায় ভুটান।

সাফের ইতিহাসে এবারই প্রথম ব্যবহার হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ও ফাইনালে থাকছে এই প্রযুক্তির ব্যবহার। ম্যাচের ৬৬ মিনিটে ভুটানের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন রেফারি। তবে ভিএআর পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।

স্কোর ২-১ হওয়ার পর সমতায় ফেরার আশায় শেষ দিকে মরিয়া আক্রমণ চালায় ভুটান। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে তারা। কিন্তু ভারতের রক্ষণ ভেদ করতে পারেনি দলটি। শেষ মুহূর্তে ফাঁকা জায়গায় কিংজ্যাং তেনজিনের হেড লক্ষ্যে না থাকায় হতাশা আরও বাড়ে ভুটানের। শেষ পর্যন্ত ফাইনালের টিকিট পায় ভারত।

সাফে ভুটানের সর্বোচ্চ সাফল্য দুবার সেমিফাইনাল খেলা। এবারের আগে ২০০৮ সালেও শেষ চারে ভারতের কাছে একই ব্যবধানে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছিল তারা। এবারও সেই একই প্রতিপক্ষের কাছে একই ব্যবধানে হেরে বিদায় নিতে হলো ভুটানকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লড়াই করেও ভারতকে হারাতে পারেন ভুটান

আপডেট সময় : ০৬:০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬