ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দুবাই টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩১৭/৮

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দারুন সূচনার পর মাঝপথে চরম বিপর্যয় এরপর সে বিপর্যয় সামলে লিটন- মিরাজ জুটিতে তিনশ রান অতিক্রম করে বাংলাদেশ৷ যদিও তাদের বিদায় করে আফগানিস্তান খুব বেশি রানের আকাশে উড়তে দেয়নি টাইগারদের৷ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনশেষে বাংলাদেশ ৮ উইকেটে ৩১৭ রান করেছে৷ নাঈম ১১, তাইজুল ৪ রানে ব্যাটিং করছেন৷ আফগানিস্কানের মো. সালিম ৭০ রানে ৩, ইশমত আলম ২০ রানে ২ এবং ইয়ামিন ৬২ রানে ২ উইকেট লাভ করেন৷ 

আফগান বোলারদের সামনে সবশেষ লিটন কুমার দাসের বিদায়ে ঘটে দলীয় ৩০৩ রানে৷

অথচ আউট হওয়ার আগেই টেস্ট ক্যারিয়ারের ২১তম অর্ধশতকের দেখা পেয়েছিলেন তিনি। তার ব্যাটে তৃতীয় সেশন পার করে দেওয়ার স্বপ্ন দেখছিল বাংলাদেশের সমর্থকরা। ৪টি চারে ৮৯ বলে ৫৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন মোহাম্মদ সেলিমের বলে।

শর্ট বলে হুক করতে গিয়ে বিপদ ডেকে আনেন লিটন। ডিপ স্কয়ার লেগে বাঁ দিকে দ্রুত ছুটে গিয়ে দুর্দান্ত এক ডাইভিং ক্যাচ নেন ইয়ামিন।

এর আগে, উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করেন তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। টেস্ট হলেও দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করেন তামিম। ৪১ বলে ফিফটি তুলে নেওয়ার পরও খেলছিলেন সেই একই মেজাজেই। কিন্তু খেই হারান ৮৩ রানের সময়। ১২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ তামিমের বিদায়ে।

ইসমত আলমের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তানজিদ। দারণ ক্যাচ বেব আফগান উইকেটকিপার ইকরাম আলিখিল।

এরপর ফিফটি আদায় করে নিলেও ইনিংস বড় করতে পারেননি সাদমান ইসলাম। ৬৭ রান করার পর সেলিমের বলে বাউন্সারে পরাস্ত হয়েছেন। পুল করতে গিয়ে স্কয়ার লেগে ফিল্ডার জিয়া-উর-রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার বিদায়ে ১৮৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর নামে বাংলাদেশের ইনিংসে ধস। ৫ রানে ৩ উইকেট হারিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ। ভালো খেলতে থাকা মুমিনুল হাক জাগান অর্ধশতকের সম্ভাবনা। কিতু ৩৯ রান করে উইকেট বিলিয়ে দেন ইয়ামিনের বলে। অফ স্টাম্প বরাবর লেংথ বলটি পেয়ে এক পা এগিয়ে ড্রাইভ করতে যান মুমিনুল। তবে ব্যাটে লেগে বল উড়ে যায় শর্ট কভারের দিকে। সেখানে দুর্দান্ত ক্যাচ নেন রহমত। ২২১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর থেকে ৭ ইনিংসে কোনো ফিফটি নেই আফগানিস্তানের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসসহ। এই ইনিংসে তো রানের খাতাই খুলতে পারেননি। ৭ বলে ০ রান করে বোল্ড হয়ে মুশফিক ফিরে যান সাজঘরে। ইয়ামিনের দুর্দান্ত ইনসুইং ইয়র্কারে পুরোপুরি বোকা বনে গেলেন অভিজ্ঞ ব্যাটার। ব্যাট নামানোর আগেই ভেঙে গেছে স্টাম্প। ২২৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

এর পরপরই ফিরে গেছেন নাজমুল হোসেন শান্তও। ২৯ রান করেছেন তিনি সাজঘরে ফেরার আগে। প্রথমে মুশফিকের বিদায়ে ২২৩ রানে চতুর্থ উইকেট হারানোর পর ২২৫ রানে চতুর্থ ইউকেট পতন হয় বাংলাদেশের। এরপর শান্তও বিদায় নিলে ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

চা-বিরতির আগে ৫ রানে দ্রুত ৩ উইকেট হারিয়ে ২২৫ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। কিন্তু ৬২ রানের জুটি ভেঙেছে মিরাজের বিদায়ে।

২৪ রান করে ইসমত আলমের বলে বোল্ড হয়েছেন মিরাজ। তার বিদায়ে ২৮৭ রানে ষষ্ঠ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

ইসমতের দ্রুতগতির বল মিরাজের স্টাম্প ভেঙে দেয়। কটু খাটো লেংথের বলটি সামান্য ভেতরে ঢুকে আসে। কাট করতে গিয়ে ব্যাটে ঠিকমতো নিয়ন্ত্রণ রাখতে পারেননি মিরাজ। দুর্বল শটে বল লেগে যায় স্টাম্পে। দারুণ পরিকল্পনায় উইকেটটি তুলে নিলো আফগানিস্তান। শেষ ৩০ মিনিট ধরে বাংলাদেশের ব্যাটারদের ওপর প্রচন্ড চাপ তৈরি করেছিল তারা, এবার মিললো তার পুরস্কার

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুবাই টেস্টের প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ৩১৭/৮

আপডেট সময় : ০৮:২৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬