ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিদায়ী ম্যাচের আগে আবেগে আপ্লুত লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ৫০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদায়ের সুর বাজছে ফুটবল আকাশে। জাতীয় দলের জার্সিতে নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে মাঠে নামার আগে আবেগে আপ্লুত লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচটি খেলার আগে ইজেইহার ট্রেনিং ক্যাম্পে দলের সাথে শেষ অনুশীলন সেরে নিয়েছেন ফুটবল জাদুকর। আর এই শেষ অনুশীলনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত আবেগঘন বার্তা ছুঁয়ে গেছে বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়।

আর্জেন্টিনা স্কোয়াড, কোচিং স্টাফ এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) কর্মীদের সাথে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লিখেছেন, “বিশেষ কিছু মুহূর্ত। আমি জানি, এগুলো খুব মিস করব।”

আবেগঘন শেষ অনুশীলন ও ডিনার
মনুমেন্তাল স্টেডিয়ামে শেষ আন্তর্জাতিক ম্যাচের উদ্দেশ্যে নামার আগে আর্জেন্টিনা দলের সাথে শেষবারের মতো ঘাম ঝরিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই কিংবদন্তি। অনুশীলন শেষে তাঁর নামে নামাঙ্কিত এজেইজা ট্রেনিং কমপ্লেক্সেই সতীর্থদের সাথে রাতের খাবার বা ডিনার সম্পন্ন করেন তিনি। ডিনারের পরেই সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন আলবিসেলেস্তে অধিনায়ক। ছবিতে পুরো দলকে একটি পরিবারের মতো আগলে রাখতে দেখা গেছে তাঁকে।

“এখানেও ভালোবাসা চেয়েছিলাম”
অনুশীলন শেষে নিজের দীর্ঘ পথচলা নিয়ে মেসি বলেন, “বার্সেলোনায় আমি অনেক ভালোবাসা পেয়েছি। আমার স্বপ্ন ছিল ঠিক তেমন ভালোবাসা যেন এখানে, আমার নিজের দেশ আর্জেন্টিনাতেও পাই।” দীর্ঘ বছরের প্রাপ্তি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “অনেকগুলো বছর কেটে গেছে। আমরা প্রতিটি ম্যাচ দারুণভাবে উপভোগ করেছি। ক্যারিয়ারের শেষটা এখানে (নিজের দেশে ভক্তদের সামনে) এসে এভাবে করতে পারাটা সবসময়ই আমার স্বপ্ন ছিল। আমাদের সমর্থকদের সাথে আর্জেন্টিনায় খেলাটা সবসময়ই আনন্দের।”

অবসর ও ভবিষ্যৎ নিয়ে অকপট মেসি
৩৯ বছর বয়সী এই তারকা বিদায়ের মুহূর্তে দাঁড়িয়ে বয়স এবং অবসরের বিষয়টি নিয়েও কথা বলেছেন। তিনি জানান, “পরবর্তী বিশ্বকাপ নিয়ে আমি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে আমার যে বয়স, তাতে পরবর্তী বিশ্বকাপে খেলাটা লজিক্যাল বা যৌক্তিক নয়। তাই আমি দিন ধরে ধরে, ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।” অবসরের চিন্তা নিয়ে তিনি বলেন, “আমি এখনও অবসর নিয়ে ভাবার জন্য প্রস্তুত নই। এটা এমন কিছু নয় যা আমি এখনই করতে চাচ্ছি। তবে বাস্তবতা হলো—সময় ফুরিয়ে আসছে।”

ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে এই ম্যাচের মাধ্যমে শেষ হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের এক সোনালী অধ্যায়। প্রতিপক্ষ বেনিনও জানিয়েছে, তারা মেসিকে আটকানোর বিশেষ কোনো পরিকল্পনা না করে বিশ্বের সেরা ফুটবলারের এই ঐতিহাসিক বিদায়ী ম্যাচটি স্রেফ উপভোগ করতে চায়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিদায়ী ম্যাচের আগে আবেগে আপ্লুত লিওনেল মেসি

আপডেট সময় : ০৪:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬