এশিয়ান গেমসে ১৭ বছরের জাপানি তরুণের বিশ্ব রেকর্ড
- আপডেট সময় : ১২:০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৬ বার পড়া হয়েছে
টোকিও সুইমিংপুলে ঝড় তুলেছেন ১৭ বছরের জাপানি তরুণ শিন ওহাশি৷ পরিচিত পুল টোকিওর অ্যাকুয়াটিকস সেন্টারে বিশ্বরেকর্ড গড়ে করেছেন বাজিমাত৷
পুরুষদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুর্দান্ত পারফর্ম করে আগের রেকর্ডটি ভেঙে দেন এই বিস্ময়বালক। ঐতিহাসিক এই কীর্তির পর ওহাশির সামনে এখন নতুন লক্ষ্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতা।
এদিন পুলে মাত্র ২ মিনিট ৪.৮৩ সেকেন্ড সময় নেন এই জাপানি তরুণ। তার এই সময়টি আগের বিশ্ব রেকর্ডের চেয়ে ০.৬৫ সেকেন্ড কম। এর আগে ২০২৩ সালের ফুকুওকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীনের কিন হাইইয়াং ২ মিনিট ৫.৪৮ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। কিন হাইইয়াংয়ের সেই রেকর্ড ভেঙে এশিয়ান গেমসে সোনা জয়ের পাশাপাশি ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিশ্বের দ্রুততম সাঁতারুও এখন শিন ওহাশি।
পুলে নামার আগে বিশ্বরেকর্ডের স্বপ্ন দেখেছিলেন এই জাপানি তরুণ৷ প্রতিযোগিতা শেষে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ব রেকর্ডই আমার লক্ষ্য ছিল। সেটি অর্জন করতে পেরে আমি খুব খুশি।’ সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার ভক্ত, পরিবার এবং যারা আমাকে সমর্থন করেছেন, সবাইকে ধন্যবাদ।’ পরবর্তী লক্ষ্য নিয়ে ওহাশি জানান, এখন তার মূল দৃষ্টি বিশ্ব চ্যাম্পিপনশিপের সোনার পদকের দিকে।

এই ইভেন্টে ওহাশির চেয়ে ৩.৮৪ সেকেন্ড পিছিয়ে থেকে রুপা জিতেছেন কিরগিজস্তানের দেনিস পেত্রাশভ। অন্যদিকে, ২ মিনিট ৮.৭৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন দক্ষিণ কোরিয়ার চো সঙ জে। ওহাশির পারফরম্যান্স নিয়ে চো বলেন, ‘ব্রেস্টস্ট্রোকে সে একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিল। আমি যেমনটা ভেবেছিলাম, ঠিক তেমনটাই হয়েছে। সত্যি বলতে, আমি কখনো ভাবিনি বিশ্ব রেকর্ড হবে। তবে একটি পদক নিয়ে ফিরতে পেরে আমি খুবই আনন্দিত।’
ওহাশির এই রেকর্ড গড়া সাঁতারের অঙ্গনে একেবারে অপ্রত্যাশিত ছিল না। কয়েক দিন আগেই ফ্রান্সের অলিম্পিক ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক চ্যাম্পিয়ন লিওঁ মারশাঁ এই জাপানি তরুণকে নিয়ে নিজের আশঙ্কার কথা জানিয়েছিলেন। ওহাশির সম্ভাবনা নিয়ে মারশাঁ বলেছিলেন, ‘আমি ভয় পাচ্ছি। ওকে নিয়ে আমি সত্যিই খুব ভয় পাচ্ছি। ও এখনো অনেক তরুণ এবং ওর কোচ খুব ভালো। আমার মনে হয়, ওর আশপাশের মানুষজন এবং পুরো দলটাও খুব ভালো। তাই আমি আশা করি, সে এভাবেই উন্নতি করে যাবে।’
ঘরের দর্শকদের সামনে বিশ্ব রেকর্ড গড়ে এশিয়ান গেমসে সোনা জয়ের মাধ্যমে নিজের সামর্থ্যের বড় প্রমাণ দিয়েছেন ১৭ বছরের ওহাশি। ক্রীড়াবিশ্লেষকদের মতে, সাঁতারের পুলে ওহাশির এই জয় এক নতুন যুগের সূচনা করজজ




















